
বরিশালে আদালত বর্জনের কর্মসূচি স্থগিত করেছে আইনজীবী সমিতি। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে ১ মার্চ থেকে আদালতের কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক মির্যা মো. রিয়াজ হোসেন।
জানতে চাইলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি অ্যাড. মহসিন মন্টু বলেন, আইনজীবীরা বসে আদালত বর্জন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন। উদ্ভূত ঘটনায় আইনজীবী সমিতির সভাপতির গ্রেপ্তার হওয়া, মামলা দায়েরসহ অন্যান্য প্রসঙ্গ নিয়ে বিচারকদের সঙ্গে আইনজীবীদের সম্পর্ক শান্তিপূর্ণভাবে কীভাবে ফিরিয়ে আনা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
ইতিমধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের সঙ্গে একধরনের কথা হয়েছে। সব পক্ষের রাগ-ক্ষোভ দূর করতে কোনোভাবে তো সমঝোতা করতে হবেই। তিনি আরও বলেন, বিষয়টি আরও শীর্ষ পর্যায়ে আলোচনার জন্য জ্যেষ্ঠ আইনজীবী অ্যাড. জয়নুল আবেদিন প্রধান বিচারপতি ও আইনমন্ত্রীর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছেন।
এ প্রসঙ্গে বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, আইনজীবী ও বিচারকদের মধ্যে সমঝোতা হয়েছে। আইনজীবীদের নীতিনির্ধারকেরা ঢাকা থেকে এ সমঝোতা করেছেন। এর ফলে তাঁরা আদালত বর্জন কর্মসূচি স্থগিত করেছেন আর সভাপতি লিংকনের জামিন হয়ে যাবে। তিনি বলেন, আইনজীবীরা বিচারকদের সহায়ক। বিচারক ও আইনজীবীদের মধ্যে যাতে দূরত্ব না থাকে, সে লক্ষ্যে উদ্যোগ নেওয়া হচ্ছে।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস গত সোমবার অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন। তাঁকে জামিন দেওয়ার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবীরা গত মঙ্গলবার আদালত বর্জন ও বিক্ষোভ করেন। বেলা ২টার দিকে তাঁরা অতিরিক্ত মহানগর ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে ঢুকে হট্টগোল করে বিচার কার্যক্রম বন্ধ করে দেন। এর নেতৃত্ব দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি লিংকন। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। গত মঙ্গলবার মহানগর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে হামলার ঘটনার পরদিন বুধবার ২০ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন মহানগর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী রাজিব মজুমদার। ওই দিনই আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. লিংকনকে গ্রেপ্তারের ঘটনায় অস্থির হয়ে ওঠে আদালত অঙ্গন।

দুই মাসের মাথায় আবারও চট্টগ্রামের সেই ব্যবসায়ীর বাড়িতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী স্মার্ট গ্রুপের এমডি সাবেক এমপি মুজিবুর রহমান সিআইপির বাড়ি লক্ষ্য করে চালানো গুলিতে দ্বিতীয় তলার জানালার কাচ ভেঙে যায়। এতে কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।
২ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের ক্লু হাতে পেয়েছে পুলিশ। এমন দাবি করেছেন রাজশাহী রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি খোন্দকার শামীম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ভবানীপুর গ্রামে দাদি ও নাতনি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এসে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
৯ মিনিট আগে
নওগাঁর পত্নীতলায় প্রতিমা রানী (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর চৌধুরীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে নতুন হাপানিয়া গ্রামে প্রবাসীর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টার মধ্যে তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ। একই বাড়ি থেকে ওই নারীর পুত্রবধূকে হাত-পা বাঁধা অবস্থায়
৪৩ মিনিট আগে