
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামের রাতুল (১৮) এবং নুরুল্লাগঞ্জ ইউনিয়নের শুকুরহাটি গ্রামের রাজু (২০)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে রাতুল ও রাজু ভাঙ্গা গোলচত্বর এলাকা দিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাঁরা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ফরিদপুর নেওয়ার পথে মারা যান রাতুল ও রাজু।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান জানান, মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। যাত্রীবাহী বাস ও বাসচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাগুরায় ট্রাকচাপায় শফিক আহমেদ বিশ্বাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি পছন্দের ব্যক্তিদের কাছে বিক্রি করে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। একই সঙ্গে এসব মামলায় অভিযুক্ত আরও ১৬ জনকে...
৫ মিনিট আগে
চট্টগ্রামের রহমতগঞ্জে অভিযান চালিয়ে যন্ত্রাংশ আমদানির পর স্থানীয় গ্যারেজে পূর্ণাঙ্গ করা একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা। পুরোনো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে গাড়িটি চলাচল করছিল বলে সংস্থাটির দাবি। মোংলা বন্দর দিয়ে আনা আরও চারটি বিলাসবহুল গাড়ির চালান জালিয়াতিও উদঘাটনের কথা জানি
৭ মিনিট আগে
ছয় ঘণ্টা পর চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে জাতীয় গ্রিডের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার থেকে নামলেন যুবক। স্থানীয়দের ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে যুবককে নামানোর চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি নিজেই নিচে নামেন। এরপর মো. তানজীব নামে ওই যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়
২২ মিনিট আগে