
সিলেট নগরীর একটি ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বিপরীতে আল-মদীনা ফার্মেসিতে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ফার্মেসির সামনেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা যায়, ফার্মেসিটির ফ্রিজে সংরক্ষণ করা ওষুধ পরীক্ষা করে দেখা যায়, এর প্রায় ৯৯ শতাংশই মেয়াদোত্তীর্ণ। পরে এসব ওষুধ জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট মহানগর পুলিশের একটি দল সহযোগিতা করে।
অভিযান শেষে মো. আরিফ মিয়া জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বা সংরক্ষণ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলমকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। গ্রেপ্তার শাহ আলম ভাটারা পূর্বপাড়া এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
১০ মিনিট আগে
রিফাত হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। শুভ ও ইলিয়াসের বিরুদ্ধে ২০২২ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোহাম্মদপুর থানায় মামলা হয়। এর মধ্যে ইলিয়াস মোহাম্মদপুর থানায় ২০২৪ সালের ২০ জুলাইয়ে একটি ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলারও আসামি।
১৪ মিনিট আগে
প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফিরেছিল চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। কিন্তু এক দিন না যেতেই আবারও কারখানাটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উৎপাদন বন্ধ হয়ে যায়।
১৬ মিনিট আগে
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্স ছাড়া ও অনিয়মের অভিযোগে রেনেসাঁ মেডিকেল সেন্টার ও সেবা ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ মিনিট আগে