
সংসারের অভাব ঘোচাতে কয়েক বছর আগে বিদেশে পাড়ি জমিয়েছিলেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার যুবক আব্দুর রহিম (৩০)। কিন্তু বিধিবাম! পরিস্থিতি তাঁকে রাশিয়ায় চুক্তিভিত্তিক সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত হতে বাধ্য করে। ২ মে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রাশিয়ান সেনাবাহিনীর পক্ষে লড়াই করার সময় বুলেটবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আব্দুর রহিম। চিকিৎসাধীন থাকার পর গতকাল সোমবার (১১ মে) তাঁর মৃত্যুর সংবাদ পরিবারের কাছে পৌঁছায়। এরপর পরিবারে নেমে আসে শোকের ছায়া। আব্দুর রহিম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পুটিজানা গ্রামের আজিজুল হকের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানান, আব্দুর রহিম ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। সংসারের অভাব-অনটন দূর করতে বিদেশে গিয়ে তিনি ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়েন। কিন্তু তাঁর এমন করুণ মৃত্যু পরিবারকে আরও অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছে।
এদিকে নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা সরকারের কাছে সহযোগিতা ও মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, অন্তত প্রিয়জনের মুখটি শেষবারের মতো দেখতে চান তাঁরা।
নিহত ব্যক্তির বাবা আজিজুল হক বলেন, ‘পরিবারের সুখের আশায় জমি বিক্রি করে তাকে বিদেশ পাঠাই। তার সঙ্গে নিয়মিত কথা হতো। পরিবারের যেকোনো বিপদে তাকে পাশে পাওয়া যেত। হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সহযোদ্ধা ও পরিচিতদের মাধ্যমে ১১ মে রাতে তার মৃত্যুর খবর জানতে পারি। আমার পরিবারের এখন কী হবে? আমি কেমনে চলব? আমার সব শেষ হয়ে গেল। আমার সন্তানের লাশটা অন্তত ফেরত দিক।'
আব্দুর রহিমের মা রমিছা খাতুন সন্তানের কথা মনে করে বারবার জ্ঞান হারাচ্ছেন। আর বলছেন, ‘আমার আদরের সন্তানকে ফিরিয়ে আনিয়া দাও।’
নিহত ব্যক্তির মামা আফসার আলী বলেন, ‘আমার বোনের খুব কষ্টের সংসার। পরিবারের জন্য বিদেশে যায় আমার ভাগনে। হঠাৎ যুদ্ধে জড়িয়ে যায়। আমরা ভাগনের লাশটা দ্রুত ফেরত চাই। এর পাশাপাশি সরকার যেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ায়।'
এ বিষয়ে ফুলবাড়িয়ার সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, ‘আমরা এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আর দ্রুত লাশ ফেরত আনতে যে ব্যবস্থা করা দরকার, আমরা তা করব।' তিনি সতর্ক করে বলেন, অর্থের প্রলোভনে পড়ে কেউ যেন এ রকম ফাঁদে পা না দেয়।

চট্টগ্রাম বন্দরের এনসিটি, সিসিটি ও জিসিবি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগ বন্ধসহ আট দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘ। তাঁদের দাবি, বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হলে বন্দরের শ্রমিক-কর্মচারীদের কর্মসংস্থান ও স্বার্থে নেতিবাচক প্রভাব পড়বে।
৩ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে বিরোধপূর্ণ জমির একটি জরাজীর্ণ তালাবদ্ধ ঘরে অগ্নিদগ্ধ হয়ে দেলোয়ার হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের দাবি, পেট্রল ছিটিয়ে আগুন দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও পেট্রল ব্যবহারের বিষয়টি তদন্ত করছে।
১৫ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিনে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা মাঝি (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির ৪৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার সাচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নজির মাঝি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্
২১ মিনিট আগে