
রাজধানীর জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেনকে (৫০) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার রাত পৌনে ৯টার দিকে তাঁকে ঢামেকে নিয়ে আসা হয়।
এর আগে, আজে বিকেলে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এরপর আহত অবস্থায় তাঁকে প্রথমে ক্যানসার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢামেকে নিয়ে আসা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোস্তাক আহমেদ জানান, তাঁর ডান হাত ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত। তাঁকে ভিআইপি কেবিনে ভর্তি রাখা হয়েছে।
আজ বিকেলে ডিউটি শেষে হাসপাতাল থেকে বাসায় যাওয়ার পথে মহাখালী এলাকায় পুরাতন ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলিতে ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাঁর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক বন্ধু বলেন, ‘ডা. আহমদ হোসেনকে বেশ কিছুদিন ধরে তাঁর হাসপাতালের টেন্ডার পাওয়ার জন্য একটি গ্রুপ হুমকি ধমকি দিয়ে আসছিল। ফোনে ও সরাসরি হুমকি দিচ্ছিল তাঁকে। তারাই এই ঘটনা ঘটিয়েছে। বিষয়টি থানায় অবগত করা হয়েছিল।’

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে