
বরিশালে মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে গেছে।
আজ রোববার নগরীর ৬ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি ৩৫ জন যাত্রী নিয়ে পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৬ মাইল এলাকায় একটি মাহিন্দ্রাকে সাইড দিতে গিয়ে রোজা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ডোবায় পড়ে যায়। এ সময় বাসে ৩৫ জন যাত্রী ছিল। স্থানীয়রা তাৎক্ষণিক অধিকাংশ যাত্রীকে বাসটি থেকে উদ্ধার করেছে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দুপুরে উদ্ধারকারী দলের সদস্যরা বাসটি খাদ থেকে উদ্ধার করেন। এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের বরিশাল দক্ষিণ ফায়ার স্টেশনের ইনচার্জ চন্দ্রশেখর গাইন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দুটি ইউনিটে উদ্ধার কার্যক্রম শুরু করি। আমরা আসার আগেই যাত্রীদের স্থানীয় জনতা উদ্ধার করেছে। রেকার দিয়ে গাড়িটি উদ্ধার করেও ভেতরে হতাহত কাউকে পাওয়া যায়নি। পানির মধ্যেও কাউকে পাওয়া যায়নি
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক) মো. শাহ আলম মৃধা বলেন, ধারণা করা হচ্ছে, বাসটি সাইড দিতে গিয়ে পাশের খাদে পড়ে যায়। তবে হতাহত কাউকে পাওয়া যায়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে ১০ শ্রমিকের মৃত্যুর এক মাস পেরিয়ে গেছে। তবে স্বজনদের কান্না থামেনি। সন্তান হারানোর শোকে কাঁদছেন সানি জলদাসের মা আশোকী জলদাস। অন্যদিকে স্বামী পলাশ জলদাসকে হারিয়ে অনাগত সন্তানকে নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন তাঁর ৯ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ভৌমি
৫ ঘণ্টা আগে
রাজধানীর মধ্য বাড্ডায় প্রায় দেড় মাস ওয়াসার সরবরাহ করা পানিতে ময়লা ও তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। বাসিন্দারা বলছেন, পানি ফুটিয়েও গন্ধ দূর হচ্ছে না। অনেকে খাওয়ার জন্য বোতলের পানি কিনতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানির সংকটের কারণে এলাকায় ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রকোপও বেড়েছে বলে জানিয়েছেন স্থা
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ফলে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে। এ ছাড়া ৮০টি বিদ্যালয়ে নেই কোনো নৈশপ্রহরী কাম দপ্তরি।
৫ ঘণ্টা আগে
থার্ড ওয়েভ টেকনোলজিস লিমিটেডের (পরিবর্তিত নাম নগদ লিমিটেড) সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকসহ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা ৭৮৬ কোটি ৩৯ হাজার ২৮৪ টাকার শেয়ার অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. শাহ
৭ ঘণ্টা আগে