Ajker Patrika

১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
১৮ মাস পর টঙ্গী আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা
টঙ্গীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার ও জাতীয় পতাকা। ছবি: আজকের পত্রিকা

১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় প্রধান শেখ হাসিনা ও সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের ছবিসংবলিত ব্যানার ও জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় দেখা গেছে।

আজ ‎বৃহস্পতিবার টঙ্গীর নতুন বাজার এলাকায় কার্যালয়ের প্রধান ফটকে এই ‎ব্যানার টানানো দেখা যায়।

‎স্থানীয়রা জানান, ভোর থেকে ব্যানার ও পতাকা দেখতে পাওয়া যায়, তবে কে বা কারা ব্যানার ও পতাকা উত্তোলন করেছেন তা তাঁরা জানেন না। দুপুরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

‎ভিডিওতে দেখা যায়, ‘গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন’ লেখা ব্যানারটি গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল তাঁর ফেসবুকে পোস্ট করেছেন।‎

‎তিনি লিখেছেন, ‘টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে দীর্ঘ ১৮ মাস পর দলীয় ব্যানার এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। আগুন জ্বালিয়ে, পুড়িয়ে দেওয়া-হয়তো সহজ। ভেঙে-চুরে লুটপাট করা-হয়তো সহজ, কিন্তু একটি বলীয়ান চেতনা ভাস্বর আদর্শ ধ্বংস করে সাধ্য কার? জেনে রেখো... যতই হত্যা করো, জন্মাব আবার দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস।’

‎এ বিষয়ে টঙ্গীর পূর্ব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ব্যানার টাঙানো আছে, কিন্তু এটি কে করেছে সে বিষয়ে তাঁদের কাছে কোনো তথ্য ছিল না। পরে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে ব্যানারটি অপসারণ করা হয়েছে। ওই ভবনটি বর্তমানে পরিত্যক্ত বলে উল্লেখ করেন তিনি।

‎উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর টঙ্গীতে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে অফিসটি দীর্ঘদিন বন্ধ ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: বেশির ভাগ উঠবে না সংসদে

রোজার সময় সহবাসের নিয়ম ও বিধান

অবশেষে তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে প্রার্থী ঘোষণা, কে তিনি

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

ফরিদগঞ্জে শৌচাগার থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত