
খুলনার হোটেল টাইগার গার্ডেনের একটি কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কক্ষে এসির ইনডোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টা ৫ মিনিটের দিকে হোটেলের পঞ্চম তলার দক্ষিণ পাশের একটি কক্ষ থেকে আগুন ও ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সোনাডাঙ্গা থানায় জানানো হয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে বয়রা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় পৌনে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সোনাডাঙ্গা থানার এসআই আমজাদ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে যুক্ত হয়ে আগুন নেভানোর কাজ করি। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। পঞ্চম তলার ওই কক্ষের ভাড়াটিয়ার একটি ব্যাগ আগুনে পুড়ে গেছে। এছাড়া আর কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’
খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ সরদার বলেন, সকাল ৯টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পরে বয়রা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পৌনে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেল কক্ষের এসির ইনডোর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

সকাল সাড়ে ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, ‘বর্তমান বিশ্ব অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে নিজেদের প্রস্তুত করত
১২ মিনিট আগে
মেঘনা নদীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে।
২৩ মিনিট আগে
স্বজনদের অভিযোগ, শুক্রবার দিবাগত রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকার স্থানীয় একটি কবরস্থান থেকে শামিমের মরদেহ তুলে ‘শামিমি বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে নতুন করে দাফন করা হয়েছে।
৪১ মিনিট আগে
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহাদাত বলেন, হাতিয়ার বিভিন্ন ঘাটে অতিরিক্ত টোল আদায়ের বিষয়ে সংসদে আব্দুল হান্নান মাসুদ বিএনপিকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা। ঘাটগুলোতে অতিরিক্ত টোল আদায়ের ঘটনা সত্য হলেও এর সঙ্গে বিএনপির কোনো...
১ ঘণ্টা আগে