
‘জীবনের গল্প বাকি আছে অল্প’—এই একটি ফেসবুক পোস্টই যেন নিজের বিদায়ের আগাম বার্তা হয়ে রইল। ৪ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন একটি পোস্ট দিয়েছিলেন বরিশালের গৌরনদী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন (৫১)। সেই পোস্ট দেওয়ার মাত্র দুই সপ্তাহের মধ্যেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন জাকির হোসেন। শারীরিক অবস্থার অবনতি হলে দেশের বিভিন্ন হাসপাতালে ও বিদেশেও চিকিৎসা করানো হয়। তবে শেষ পর্যন্ত তাঁকে আর সুস্থ করে তোলা সম্ভব হয়নি।
গত সোমবার (১৭ আগস্ট) গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাকির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গৌরনদীর রাজনৈতিক অঙ্গনসহ স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর পুরোনো সেই পোস্ট ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পোস্টটি স্মরণ করে লিখেছেন—‘মৃত্যুর মাত্র কয়েক দিন আগে দেওয়া কথাগুলো যেন আজ তাঁর জীবনের শেষ অধ্যায়ের সঙ্গে মিলে গেছে।’
মৃত্যুকালে জাকির হোসেন স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন। গতকাল সোমবার বাদ আসর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে জানাজা অনুষ্ঠিত হয়। পরে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামসংলগ্ন কাচারি বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি পুরানথানা এলাকার শহীদি মসজিদ প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড ও উপজেলার কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন।
২৬ মিনিট আগে
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নতুন রেকর্ড গড়েছে। কেন্দ্রটির দুই ইউনিট মিলিয়ে এই প্রথম সর্বোচ্চ ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপাদিত এই বিদ্যুৎ সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান মানবসম্পদ
৩৭ মিনিট আগে
সিরাজগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চাচাতো ভাইদের মারধরে আমিনুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। আজ শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত সোহরাব আলীর ছেলে।
৪৪ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার ঘটনায় উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মনিরুল ইসলামের রুকনিয়াত (সদস্যপদ) বাতিল করা হয়েছে। এর আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২৫ হাজার টাকা জরিমানা করেন এবং মজুত করা সার জব্দ করেন।
১ ঘণ্টা আগে