
পটুয়াখালী পৌর এলাকায় ঘন ঘন লোডশেডিং এবং বিদ্যুৎ সরবরাহে লো-ভোল্টেজের কারণে প্রয়োজন অনুযায়ী পানি উত্তোলন করা সম্ভব হচ্ছে না। ফলে পৌরসভার পানির লাইনের সম্মানিত গ্রাহকেরা সাময়িক অসুবিধার মুখে পড়েছেন।
আজ বুধবার পটুয়াখালী পৌরসভার প্রশাসক মো. তারেক হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ সরবরাহব্যবস্থা স্বাভাবিক হলে আবার পরিমিত পরিমাণে পানি উত্তোলন ও সরবরাহ করা সম্ভব হবে। সাময়িক এই অসুবিধার জন্য পটুয়াখালী পৌর কর্তৃপক্ষ নাগরিকদের কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে।
পৌরসভা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন যাবত পটুয়াখালী শহরে প্রতিদিন ৮-১০ বার লোডশেডিং হয়। এ কারণে পানি উত্তোলন ব্যাহত হচ্ছে। এই ঘোষণার বিষয়টি পৌরসভার সর্বসাধারণের অবগতির জন্য ১ ও ২ সেপ্টেম্বর মাইকিং করে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে।

মিল্লার দেবীদ্বারে কৃষি অধিদপ্তরের সাবেক উপপরিচালক, বীর মুক্তিযোদ্ধা কৃষিবিদ এম এ আউয়াল মোল্লার (৭৬) জানাজা নামাজ চলাকালীন মুসল্লিদের পকেট থেকে অন্তত ১০টি মোবাইল চুরির ঘটনা ঘটে। এ সময় অভিযুক্ত দুই পেশাদার চোরকে জানাজাস্থল থেকে আটক করে উপস্থিত লোকজন। পরে গণপিটুনি দিয়ে...
১০ মিনিট আগে
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ বুধবার সকালে অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে গেলে অভিভাবকেরা তাঁকে আটকানোর চেষ্টা করলে তিনি পালিয়ে যান।
১৫ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়ার অভিযোগে ওয়াসিম নামের এক যুবককে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশে সোপর্দ করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে...
২৪ মিনিট আগে
নড়াইল সদরে এক মাদ্রাসাশিক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে পুলিশ। আজ ভোরে উপজেলার আউড়িয়া গ্রামে অবস্থিত মারকাযুল কোরআন মাদ্রাসা থেকে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা।
৩১ মিনিট আগে