নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়া একই পরিবারের তিন সদস্যের মধ্যে আট বছরের শিশু মারুফ মারা গেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান।
এর আগে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকায় টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। বাড়ির বাসিন্দাদের ভাষ্য, সিগারেট ধরাতে দেশলাই জ্বালাতেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে শিশু মারুফ (৮), তার বাবা মাইদুল (২৪) ও মা বিউটি (২৪) দগ্ধ হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকেরা জানায়, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, তার বাবা মাইদুলের ৮৫ শতাংশ এবং মা বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়। বর্তমানে মাইদুল ও বিউটির শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।

সরকারি চিকিৎসক না হয়েও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিশেষ সুবিধায় প্র্যাকটিসের অভিযোগ উঠেছে ডা. ফারুক হোসেনের বিরুদ্ধে। হাসপাতালের একটি এসি কক্ষ ব্যবহার এবং সেখান থেকে নিজের ব্যক্তিগত ক্লিনিকে রোগীও টেনে নিচ্ছেন তিনি। তবে বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি হাসপাতালের তত্ত্বাবধায়ক।
৮ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উসকানি দেওয়ার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার (১৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।
২৮ মিনিট আগে
শাহাদতবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর এক কলেজশিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার কলেজ গভর্নিং বডির জরুরি সভায় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি।
৩৫ মিনিট আগে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক ফ্লাইটের তিন যাত্রীর কাছ থেকে এবং পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫০ লাখ টাকার অবৈধ সিগারেট ও আইফোনের বড় একটি চালান জব্দ করা হয়েছে...
৩৮ মিনিট আগে