Ajker Patrika

শেরপুরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার ১

শেরপুর (বগুড়া) প্রতিনিধি 
শেরপুরে বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার ১

বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় আবদুল খালেক ওরফে খোকন (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শেরপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল খালেকের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুরইন ইউনিয়নের কামুল্যা গ্রামে। বর্তমানে তিনি শেরপুর পৌর শহরের শ্রীরামপুর পাড়ায় বসবাস করেন। তাঁর কোনো নির্দিষ্ট সাংগঠনিক পদ নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৫ নভেম্বর শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ে ককটেল বা বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন।

মামলায় ১৪১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি বিস্ফোরক দ্রব্য আইনে করা হয়।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, মামলাটির তদন্তকালে ঘটনার সঙ্গে আবদুল খালেকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। মঙ্গলবার সকালে বাসস্ট্যান্ড এলাকায় তাঁর অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত