
বরিশালে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে তৃতীয় সাউথ জোন প্রোগ্রামিং কনটেস্ট আইসিটি ট্যালেন্ট হান্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার ইউজিভি ক্যাম্পাসের ভবন-২–এ অনুষ্ঠিত প্রোগ্রামিং কনটেস্টে অংশগ্রহণ করেন দক্ষিণাঞ্চলের ২১টি জেলার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আয়োজকেরা জানান, দক্ষিণাঞ্চলের তরুণদের মধ্যে সমস্যা সমাধানের দক্ষতা ও প্রোগ্রামিং চর্চা বাড়ানোর জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, অ্যাডভেন্টিস্ট ইন্টারন্যাশনাল মিশন স্কুল, শেরে বাংলা বালিকা উচ্চবিদ্যালয়সহ ২১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পাশাপাশি জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ, কাশীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ, জগদীশ সারস্বত বালিকা বিদ্যালয় ও কলেজ, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজসহ ৬টি কলেজের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করেন। এ ছাড়া সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল কলেজ, অমৃত লাল দে কলেজ, বরিশাল সরকারি মহিলা কলেজ, সরকারি ব্রজমোহন কলেজসহ ১১টি কলেজের শিক্ষার্থীরা এই প্রোগ্রামিং কনটেস্টে অংশ নেন।
সকাল ১০টায় প্রোগ্রামিং কনটেস্ট শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। এ ছাড়া বেলা আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে আইসিটি ট্যালেন্ট হান্ট কুইজ প্রতিযোগিতা। পরে বিকেল ৪টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট চ্যাম্পিয়নদের ২০০০০, প্রথম রানারআপদের ১৫০০০ ও দ্বিতীয় রানারআপদের ১০০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। জুনিয়র প্রোগ্রামিং কনটেস্ট চ্যাম্পিয়নদের ১০০০০ টাকা ও আইসিটি ট্যালেন্ট হান্ট কুইজ চ্যাম্পিয়নদের ৫০০০ টাকা পুরস্কার প্রদান করা হয়।
ইউজিভির উপাচার্য ড. আব্দুল বাকীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. রাবেয়া বেগম, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা প্রমুখ।

আমির খসরু কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আইতে স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব আমেরিকার করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য...
৭ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র্যালি ও বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার পরিচালিত এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৫ মিনিট আগে
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ১৯ দিন ধরে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের শাটডাউন ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ১১ ও ১২ অক্টোবর উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. আরাফাত রহমান।
৪১ মিনিট আগে
আসন্ন ঈদের আগেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ...
১ ঘণ্টা আগে