Ajker Patrika

মাদকসেবী ও কারবারিকে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দিতে বললেন বাবর

নেত্রকোনা প্রতিনিধি
মাদকসেবী ও কারবারিকে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দিতে বললেন বাবর
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন লুৎফুজ্জামান বাবর। ছবি: আজকের পত্রিকা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বর্তমান নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর বলেছেন, ‘যেখানেই মাদকসেবী ও কারবারিকে পাবেন, ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশে দেবেন। দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে সঙ্গে সঙ্গে তাঁকে বহিষ্কার করা হবে। আর প্রশাসনের কেউ থাকলে আগে তাঁকে চাকরিচ্যুত করা হবে, পরে জেলে ঢুকিয়ে দেব।’

নেত্রকোনার মদন পৌরশহরে আজ বুধবার এক সভায় লুৎফুজ্জামান বাবর এসব কথা বলেন।

বাবর বলেন, ‘মাদকসেবীরা যখন মাদক না পায়, তখন চুরি, ছিনতাই, সংসারে অশান্তি, বউকে মারধর, খুন, সবকিছু করে। এটা আমরা বাড়তে দেব না। তাঁদের কোনোভাবে আশ্রয়-প্রশ্রয় দেব না। মাদক কারবারির বিষয়ে আপনারা আমাকে জানাবেন, প্রয়োজনে আমরা ভিন্নভাবে হ্যান্ডেল করব।’

মাদক কারবারিদের সতর্ক করে বাবর বলেন, ‘যাঁরা মাদকসেবী বা ডিলার আছেন, তাঁরা এসব বন্ধ করুন। আপনাদের এই সুযোগটা দিচ্ছি। তারপর আর কোনো সুযোগ দেব না, যা করার করে ফেলব। এটা দেশ ও জনগণের স্বার্থেই করব।’

সভায় মদন উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত