
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবাসহ আটক এক যুবক হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া যুবক মো. রাজু (৩০) ওই গ্রামের প্রয়াত হোসেন আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের এক অভিযানে ৫০টি ইয়াবাসহ রাজুকে আটক করা হয়। আটকের পর হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় রাজুর পরিবারের সদস্য ও স্বজনেরা পুলিশের রাস্তা অবরোধ করে ঘিরে ধরেন। ধস্তাধস্তির একপর্যায়ে সুযোগ পেয়ে পুলিশের এএসআই নাসিরের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান রাজু।
তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, রাজু পালিয়ে যাওয়ার পর রাত ১০টা পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা যায়নি। উদ্ধার করা মাদক পুলিশের কাছে রয়েছে এবং রাজুকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পর্যটন নগরী কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া নেওয়া হচ্ছে। বিদ্যমান কক্সবাজার পৌরসভাকে সম্প্রসারণ করে রামু ও কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কিছু এলাকা অন্তর্ভুক্ত করে বৃহত্তর নগর প্রশাসন গঠনের প্রস্তাব করা হয়েছে।
২ মিনিট আগে
নাটোরের গুরুদাসপুরে খেলার মাঠ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী হাট মাঠে ওই কর্মসূচি পালন করা হয়। এতে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য আনিছুর রহমান।
১১ মিনিট আগে
জনবলসংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি, অপারেশন থিয়েটার না থাকাসহ নানা সমস্যায় ধুঁকছে চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ভোগান্তিতে পড়ছে রোগীরা। হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে তাদের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থ—দুটোই বেশি ব্যয় হচ্ছে।
১৫ মিনিট আগে
কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে এগোলে ১২ কিলোমিটার দূরে হিমছড়ি সৈকত। সড়কের এক পাশে সমুদ্রের বিশাল নীল জলরাশি, অন্য পাশে ছোট ছোট সবুজ পাহাড়ের সারি। মেরিন ড্রাইভের পাশ ঘেঁষে সবুজ গাছগাছালির মধ্যে লাল রঙের দেয়াল এবং লাল টালির ছাদের নিচে ছোট ছোট ভবন নিয়ে গড়ে উঠেছে একটি রিসোর্ট।
২৪ মিনিট আগে