Ajker Patrika

ঝোপে মিলল শটগান ও কার্তুজ

হবিগঞ্জ প্রতিনিধি   
ঝোপে মিলল শটগান ও কার্তুজ
উদ্ধার হওয়া শটগান। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শটগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব। আজ শুক্রবার (১৩ মার্চ) র‍্যাব-৯ সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সাতছড়ি জাতীয় বন এলাকায় অভিযান চালানো হয়। সেখানে একটি কালভার্টের নিচে ঝোপের মধ্যে প্লাস্টিকের বস্তা থেকে একটি শটগান ও একটি কার্তুজ উদ্ধার করে র‍্যাব।

র‍্যাব জানায়, উদ্ধার করা শটগানটি দেশীয় ও একনলা। এর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শটগান ও কার্তুজ উদ্ধারের ঘটনায় চুনারুঘাট থানায় জিডি দায়ের করা হয়েছে। পাশাপাশি উদ্ধার শটগান ও কার্তুজ জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, র‍্যাব দেশে তৈরি একটি শটগান উদ্ধার করে থানায় জমা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত