
রাজধানীর মতিঝিল এলাকায় মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে দুটি বিস্ফোরক বস্তু উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম। নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তু দুটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আজ শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রথযাত্রায় অংশ নেওয়া কয়েকজন পথচারী মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে সড়কের ওপর রাখা একটি ছাতার ভেতরে সন্দেহজনক বস্তু দেখতে পান। তাঁরা বিষয়টি সেখানে দায়িত্বরত আনসার সদস্যদের জানালে তাঁরা পুলিশে খবর দেন। তখনই নিরাপত্তার স্বার্থে ওই এলাকার যান চলাচল সীমিত করা হয় এবং চারপাশে নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়।
খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করে। রাত ৮টা ৫ মিনিটের দিকে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বস্তু দুটি নিষ্ক্রিয় করা হয়। এ সময় সড়ক বিভাজকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাথমিক ধারণা, এগুলো টাইম বোমা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরক বস্তুগুলো ছাতার ভেতরে এমনভাবে স্থাপন করা হয়েছিল, কেউ ছাতাটি খুললেই বিস্ফোরণ ঘটতে পারত। নিষ্ক্রিয় করা বস্তুগুলোর ভেতরে ডেটোনেটর ও শক্তিশালী বিস্ফোরক পাওয়া গেছে।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কে বা কারা এসব বিস্ফোরক বস্তু সেখানে রেখে গেছে, তা জানতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও তদন্ত শুরু হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে মো. হেলাল উদ্দিন (৫৫) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। তবে তাঁর ছেলে নিলয়কে জীবিত উদ্ধার করেছে বিচকর্মী ও লাইফগার্ড সদস্যরা। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ হেলাল উদ্দিনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
১ ঘণ্টা আগে
আজ বিকেলে একটি মোটরসাইকেলে সাইম ও মিঠু দৌলতপুর থেকে বরংগাইলের দিকে যাচ্ছিলেন। দ্রুত গতিতে চালাতে গিয়ে নতুন সেতুর উত্তর ঢালে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
১ ঘণ্টা আগে
এক নারীর গোসলের ভিডিও ধারণ করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা সম্পর্কে চাচা-ভাতিজা। গত ২০ জুলাই ভুক্তভোগী নারীর হোয়াটসঅ্যাপে ভিডিওটি পাঠিয়ে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবি করলে ওই নারী তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কদমতলীতে শামসুদ্দিন খান (৬০) নামের বিএনপির এক স্থানীয় নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। পরিবার বলেছে, পুরোনো রাজনৈতিক বৈরিতার জেরে তাঁর ওপর হামলা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে মাতুয়াইল মেডিকেল রোডে এ ঘটনা ঘটে। আহত শামসুদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে