Ajker Patrika

লাঠির ঝনঝনানিতে মুখর তেওতা জমিদারবাড়ি, দর্শনার্থীদের ঢল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
লাঠির ঝনঝনানিতে মুখর তেওতা জমিদারবাড়ি, দর্শনার্থীদের ঢল
খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন। ছবি: সংগৃহীত

গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠিখেলায় মুখর হয়ে উঠেছিল মানিকগঞ্জের শিবালয়ের তেওতা জমিদারবাড়ি। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তেওতা গ্রামবাসীর আয়োজনে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে জমিদারবাড়ি প্রাঙ্গণে নামে দর্শনার্থীদের ঢল।

পাবনা থেকে আসা ৩০ সদস্যের লাঠিয়াল দল প্রদর্শন করে নানা কসরত ও লাঠিখেলার কৌশল। শুরুতে ছন্দময় শারীরিক কসরতের পর কাঁসা-বাদ্যের তালে তা রূপ নেয় জমজমাট লাঠির লড়াইয়ে। খেলোয়াড়দের নৈপুণ্যে মুগ্ধ দর্শকেরা করতালি দিয়ে তাঁদের উৎসাহ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর। উদ্বোধন করেন তাঁর সহধর্মিণী সায়লা কবীর। সভাপতিত্ব করেন শিবালয়ের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম বাবুল হোসেন বাবু।

এস এ জিন্নাহ কবীর বলেন, লাঠিখেলা গ্রামবাংলার ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। একই সঙ্গে ঐতিহ্যবাহী এ খেলা ধরে রাখতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন অতিথিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত