
রাজধানীর শাহবাগ থানার আওতাধীন দুটি পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শাহবাগের আনন্দবাজার এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সামনে সড়কের ফুটপাত থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে তাদের ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, পথচারীরা দুই ব্যক্তিকে নিথর অবস্থায় ফুটপাতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মৃত দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তাঁদের একজনের আনুমানিক বয়স ৫৫ বছর এবং অন্যজনের বয়স প্রায় ৬০ বছর।
এসআই আল মামুন বলেন, স্থানীয় হকারদের ভাষ্য অনুযায়ী, দুজনই ভবঘুরে ছিলেন এবং হাইকোর্ট মাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্ক এলাকায় অবস্থান করতেন। তবে তাঁদের প্রকৃত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বরিশালের আগৈলঝাড়ায় গুজব ছড়িয়ে থানায় হামলা, ভাঙচুর ও পুলিশকে মারধরের ঘটনায় করা মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৩ মিনিট আগে
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটির বাঘাইছড়ি, বরকল, বড় হরিণা ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৪৭টি আশ্রয়কেন্দ্রে ৩ হাজার ৮২০ জন আশ্রয় নিয়েছেন। সড়ক ও নৌপথে বিঘ্ন ঘটায় দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসন।
১০ মিনিট আগে
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট মডেল কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের ব্যবহারিক পরীক্ষার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। নিয়মবহির্ভূত এই অর্থ আদায়ের অভিযোগ উঠেছে কলেজের আইসিটি শিক্ষক ইমাম হোসেনের বিরুদ্ধে।
১৫ মিনিট আগে
সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুর খবরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে শোকের ছায়া নেমে আসে। নেতাকর্মী ও এলাকাবাসীর দাবি, তাঁর মরদেহ যেন অন্তত কিছু সময়ের জন্য হলেও তেঁতুলিয়ার নয়াবাড়ি গ্রামে আনা হয়। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে তা সম্ভব হচ্ছে...
২২ মিনিট আগে