
দেশের ৬১টি জেলায় সংক্রামক রোগ হাম ছড়িয়ে পড়েছে। কেবল পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি জেলায় এখনো এ রোগের সংক্রমণ শনাক্ত হয়নি। রাজশাহী বিভাগে চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি ও ঘাটতি পর্যালোচনার জন্য আয়োজিত বিভাগীয় সমন্বয় সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
আজ রোববার সকালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।
সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি জানান, পঞ্চগড়, লালমনিরহাট ও রাঙামাটি ছাড়া দেশের অন্য ৬১ জেলায় হাম সংক্রমিত হয়েছে। দেড় মাস বয়সী শিশু থেকে শুরু করে ৭০ বছর বয়সী ব্যক্তির মধ্যেও এ রোগ শনাক্ত হচ্ছে। উন্নত দেশগুলোতে হামজনিত মৃত্যুর হার ১ থেকে ৩ শতাংশ হলেও বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে তা প্রায় ১০ শতাংশ পর্যন্ত।
সভায় জানানো হয়, ২০ এপ্রিল থেকে সারা দেশে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হলেও রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার হটস্পট এলাকায় ৫ এপ্রিল থেকে টিকাদান কার্যক্রম শুরু করা হয়েছে। সাধারণ মানুষের আগ্রহের কারণে টিকাদানের হার আশানুরূপ বেড়েছে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) পর্যন্ত নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া হয়েছে। তবে পাঁচ বছরের নিচে ৫ থেকে ৬ শতাংশ শিশু এখনো টিকার বাইরে রয়েছে, বিশেষ করে প্রান্তিক ও কর্মজীবী অভিভাবকদের সন্তানদের মধ্যে এ হার বেশি।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেন, সভায় চিহ্নিত সমস্যাগুলো ইতিমধ্যে জেলা প্রশাসকদের জানানো হয়েছে এবং তাঁরা এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তিনি বলেন, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এই টিকাদান কার্যক্রম সফল করা সম্ভব। যেসব শিশু টিকার বাইরে রয়েছে, তাদের চিহ্নিত করে ভ্রাম্যমাণ টিমের মাধ্যমে দ্রুত টিকাদান নিশ্চিত করার তাগিদ দেন তিনি।
সভায় বক্তব্য দেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ খন্দকার মো. ফয়সাল আলম, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, স্বাস্থ্যের বিভাগীয় পরিচালক মো. হাবিবুর রহমান, সমাজসেবা দপ্তরের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান, পরিবার পরিকল্পনা দপ্তরের পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, নগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. গাজিউর রহমান, সিভিল সার্জন এস আই এম রাজিউল করিমসহ অন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুপুরে ৩০০ ফিট সড়কের জলসিঁড়ি এলাকায় একটি প্রাইভেটকার ইউ টার্ন নিচ্ছিল। এ সময় মোটরসাইকেলটি এসে প্রাইভেটকারে সজোরে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে দূরে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে...
১১ মিনিট আগে
খুলনায় ভুয়া জন্ম তারিখ দেখিয়ে চাকরি থেকে অর্থ আত্মসাৎ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমল বিশ্বাস নামের এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় দেন।
১৪ মিনিট আগে
বরগুনার তালতলীতে তুচ্ছ ঘটনায় হযরত আলী (১৪) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মুছা ঘরামী (১৯) নামের এক তরুণের বিরুদ্ধে। গতকাল শনিবার (২৫ এপ্রিল) বিকেলে তালতলী উপজেলার হরিণখোলা দাখিল মাদ্রাসার মাঠে কিশোরকে পেটানোর ঘটনা ঘটে। আজ রোববার (২৬ এপ্রিল) দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
১৯ মিনিট আগে
বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বরিশালে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ হয়।
২৭ মিনিট আগে