
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দী মোছা. রিম্পা (২১) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন। আজ রোববার র্যাব অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া রিম্পাকে আজ মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গত শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা করে। মামলায় উল্লেখ করা হয়, কারাপ্রাচীর টপকে ওই নারী বন্দী পালিয়ে যান।
কারা সূত্র জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগার থেকে পালিয়ে যান রিম্পা। ঘটনার সময় ফ্লাডলাইটের আলোয় কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। উঁচু টাওয়ারে দায়িত্বে থাকা কয়েকজন কারারক্ষীও খেলা দেখছিলেন। সেই সুযোগে রিম্পা কারাগার থেকে পালিয়ে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী ছিলেন। পরে বন্দী গণনার সময় তাঁর অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

ঘাষিড়া গ্রামে একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। খোরশেদ আলম ওই কর্মকাণ্ডের বিরোধিতা করায় চক্রের সদস্যদের সঙ্গে তাঁর বিরোধ হয়।।
২৪ মিনিট আগে
রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে।
৩৪ মিনিট আগে
গতকাল সোমবার বেলা ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় জিএমপি কোর্ট পুলিশের গারদখানার রিসিভ ডেস্কের পাশে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রাখা হয়েছিল।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পদ্মা এক্সপ্রেস ট্রেনের ট্রাভেলিং টিকিট এক্সামিনারের (টিটিই) বিরুদ্ধে। অভিযুক্ত টিটিইর শাস্তি ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে আজ মঙ্গলবার (২১ জুলাই) রেললাইন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী।
১ ঘণ্টা আগে