
আ.লীগ এনসিপির ব্যানারে অপকর্ম করছে, যার পেছনে ওসি ও এসপি রয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘আমি যেমন এই মাটির সন্তান, আপনারাও তেমনি এই মাটির অধিকারী। ধর্মের ভিত্তিতে কাউকে হেনস্তা করার সুযোগ নেই।’
আজ মঙ্গলবার কুমিল্লার মুরাদনগরে সনাতন সম্প্রদায়ের এক নারীর সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার খোঁজ নিতে ও সমবেদনা জানাতে গিয়ে মোফাজ্জল হোসেন কায়কোবাদ এসব কথা বলেন।
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, ‘হিন্দু-মুসলিম বিভেদ নয়, আমরা সবাই ভাই। বিএনপি এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। অথচ আওয়ামীপন্থী কিছু ব্যক্তি বিএনপির নাম জড়িয়ে ষড়যন্ত্র করেছে।
প্রকৃতপক্ষে আসামিরা ছিল আওয়ামী লীগের কর্মী। মুরাদনগর থানার ওসি, কিছু তথাকথিত সাংবাদিক ও যুবলীগ নেতার সহযোগিতায় বিএনপির নামে অপপ্রচার চালানো হয়েছে।’
কায়কোবাদ বলেন, ‘৫ আগস্টের পর ফ্যাসিবাদী আওয়ামী সরকার পতনের সময় যারা পালিয়েছিল, তাদের আবার এনসিপির ব্যানারে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে তারা এনসিপির নাম ব্যবহার করে অপকর্ম করছে, যার পেছনে মুরাদনগর থানার ওসি ও কুমিল্লার এসপি রয়েছেন।’
ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করে কাজী কায়কোবাদ বলেন, ‘এই ঘটনার বিচার হবেই হবে। কিন্তু কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সেটাও নিশ্চিত করতে হবে। নারীদের সম্মান করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’
এ সময় কায়কোবাদ আরও বলেন, ‘মুরাদনগরের হিন্দু ভাই-বোনেরা অতীতে আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছেন। আমার বিরুদ্ধে যখন মামলা হয়, তখন হিন্দু সম্প্রদায় মানববন্ধন করে আমার পাশে দাঁড়িয়েছিল।
আজও আমি আপনাদের পাশে আছি। যারা হিন্দু-মুসলিম দাঙ্গা লাগিয়ে এ দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়, তাদের ষড়যন্ত্র সফল হবে না। হিন্দু-মুসলিম সম্প্রীতি ছিল, আছে এবং থাকবে ইনশা আল্লাহ।’ শেষে তিনি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নিরাপদ, ন্যায়ভিত্তিক ও সহনশীল বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।

চাঁদপুরের শাহরাস্তিতে যাত্রীবাহী বাস ও অতিরিক্ত বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও সুপারভাইজারসহ তিনজন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।
৮ মিনিট আগে
সিলেটের জৈন্তাপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর নির্যাতনে জিয়াসমিন আক্তার (৩২) নামের এক নারী মারা গেছেন। এ ঘটনায় নিহত জিয়াসমিনের স্বামী রশিদ আহমেদকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
১২ মিনিট আগে
চট্টগ্রাম বন্দরে পোর্ট ও কাস্টমসের সমস্যার সমাধানে যৌথ কমিটি গঠনের কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দ্রুত পণ্য খালাস, রপ্তানি কার্যক্রম, ব্যবসায়ীদের খরচ কমানো এবং অর্থনীতির গতি বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে
গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে গোপন তৎপরতায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কোনো শিক্ষকের নাম আছে কি না, তা অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩০ মিনিট আগে