
টাঙ্গাইলের সখীপুরে স’ মিলের লাকড়ি ভর্তি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম ওরফে হিরামতি (৫২) নামে এক অটোভ্যানগাড়ি চালক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সখীপুর পিএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিরামতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জায়দা মার্কেট এলাকার এসহাক আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে হিরামতি তাঁর অটোভ্যানগাড়ি চালিয়ে পৌরশহরের উত্তরা মোড় থেকে সখীপুর তালতলা চত্বরের দিকে আসছিলেন। এ সময় কাঠের লাকড়ি বোঝাই একটি ট্রাক তাঁর অটোভ্যানটিকে পেছন দিক থেকে চাপা দেয়। এতে পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হিরামতি মারা যান। বিকেলে দুর্ঘটনার সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিহত হিরামতির বড় ছেলে মিজানুর রহমান গিয়ে তাঁর বাবার মরদেহ শনাক্ত করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন প্রতিবন্ধী আবুল খায়ের (৪৫)। ডান পায়ের তালুতে ফোড়া হওয়ায় গত রোববার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। অস্ত্রোপচার শেষে আজ মঙ্গলবার কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে আহত হন তিনি।
২ মিনিট আগে
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। অর্থ ছাড়, অনুমোদন ও ব্যয়ের তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোর কাছে নথিপত্র চেয়েছে কমিশন...
২ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
৫ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকের সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে