
সিলেট মহানগরী ও এর আশপাশ এলাকার পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে ঈদগাহ, ঈদগাহ ময়দান ও জামে মসজিদ প্রাঙ্গণসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাজানো হয়েছে। এ ছাড়া সুশৃঙ্খলভাবে জামাতে নামাজ আদায়ের জন্য সংশ্লিষ্ট ঈদগাহ ও মসজিদ কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
সিলেট মহানগরীতে প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। শাহী ঈদগাহের ঈদ জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমেদ খান।
প্রধান এই ঈদ জামাতে সিলেটের দুই মন্ত্রী বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তা, নগরীর বিশিষ্ট নাগরিক এবং সর্বস্তরের মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
দরগাহে হজরত শাহজালাল (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন হজরত মাওলানা আসজাদ আহমদ।
দরগাহে হজরত শাহপরান (রহ.) জামে মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কোরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।
নগরীর কোর্ট পয়েন্টসংলগ্ন কালেক্টরেট জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ আলম।
নগরীর বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ।
নগরীর পাঠানটুলার নবাবি ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নগরীর জামেয়া মদীনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৮টায় ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।
দক্ষিণ সুরমার সিলাম শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া, কাজিরবাজার মখন জামে মসজিদে সকাল সোয়া ৯টায়, টিলাগড় শাহ মাদানী ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এদিকে সিলেটে পবিত্র ঈদুল ফিতরের ২ হাজার ৯৫৮টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেলায় ২ হাজার ৫৬২ ও মহানগরে ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার মনজুরুল আলম বলেন, সিলেট মহানগরীতে ৩৯৬টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০৪টি মসজিদে ও ৯২টি ঈদগাহে হবে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. সম্রাট তালুকদার বলেন, সিলেট জেলায় ৩৫১টি ঈদ জামাত ঈদগাহে আর ২ হাজার ২১১টি মসজিদে হবে।
এর আগে বৃহস্পতিবার সিলেট নগরীর শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘চাঁদ দেখা সাপেক্ষে সরকার যেদিন ঈদ ঘোষণা করবে, সেদিনই এখানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার আরও আগেভাগেই প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে ঈদগাহ মাঠের সংস্কার, রং করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। এবারের ঈদ জামাতে বরুণার পীর আল্লামা মুফতি রশীদুর রহমান ফারুখ বর্ণভী অংশগ্রহণ করবেন।’

রাত পোহালেই আগামীকাল শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতর। চারপাশে বিরাজ করছে উৎসবের আমেজ। কেনাকাটাসহ নানা আয়োজনে ব্যস্ত সবাই। কিন্তু প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খানের বড় ছেলে আব্দুল গফফারের পরিবারে আনন্দের ছিটেফোঁটাও নেই। হামলায় মাথা গোঁজার ঠাঁই বসতঘর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।
৩ মিনিট আগে
ফরিদপুরে বজ্রপাতে দুজন মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ফরিদপুর সদর ও মধুখালী উপজেলা দুজন মারা যান। তাঁদের মধ্যে রয়েছেন মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের কৃষক মো. লুৎফর রহমান (৪৭) এবং অপরজন জেলা সদরের আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকার আজাহারুল ইসলাম (৫২) ৷
৩৭ মিনিট আগে
রংপুরের পীরগাছায় ডোবার পানিতে ডুবে ওমর ফারুক (৩) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার (২০ মার্চ) বেলা ৩টার উপজেলার সদর ইউনিয়নে অনন্তরাম আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মজিবুর রহমানের ছোট ছেলে।
১ ঘণ্টা আগে
পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদ্যাপনের পরেই চাকরি করতে মালয়েশিয়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মিলন মিয়া (২২)। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার সাতানী মথুরাদী গ্রামের এই যুবক। ঈদের আগের দিন আজ শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে পার্শ্ববর্তী জামালপুরের ইসলামপুর....
২ ঘণ্টা আগে