ঠাকুরগাঁওয়ে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে ১৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার ভোরে কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার ও ছাত্রীকে উদ্ধার করা হয়। ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে সহায়তা করে উলিপুর থানা পুলিশ।
গ্রেপ্তার আসামির নাম মো. শাহাজামাল (২৩)। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার নামানির চর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী কিশোরী (১৭) স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, মাদ্রাসায় যাতায়াতের সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিতেন শাহাজামাল। গত ২২ সেপ্টেম্বর দুপুরে মাদ্রাসা থেকে ফেরার পথে শাহপাড়া জামে মসজিদের সামনে থেকে তাঁকে মাইক্রোবাসে তুলে নেওয়া হয়।
পরিবার তাঁকে না পেয়ে ২৪ সেপ্টেম্বর থানায় জিডি করে। পরে ২৯ সেপ্টেম্বর সদর থানায় অপহরণ মামলা করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানা পুলিশের সহায়তায় আজ ভোরে আসামির বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে আসামিকে গ্রেপ্তারের পাশাপাশি ছাত্রীকে উদ্ধার করা হয়। আজ রোববার আসামিকে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তসলিম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং লাঠিতে ভর দিয়ে চলাফেরা করতেন। গত ৮ অক্টোবর তিনি বাড়িতেই ছিলেন। তবে পরদিন সকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর আজ রোববার বিকেলে বাড়ির উত্তর পাশের ডোবায় তাঁর মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন।
১৫ মিনিট আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় আগাছানাশক পান করার পর শফিকুল ইসলাম (৬১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহের কথা জানানো হয়নি।
১৯ মিনিট আগে
মাদারীপুরে বিভিন্ন সময় জব্দ করা ১০ হাজার কেজি অবৈধ পলিথিন নিলামে বিক্রি করেছে প্রশাসন। আজ রোববার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসনের কার্যালয়ের পেছনে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেদ কবির ও পরিবেশ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক আরিফুল ইসলামের উপস্থিতিতে এগুলো নিলামপ্রাপ্ত প্রতিষ্ঠানক
২২ মিনিট আগে
মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের জন্য বরাদ্দ করা প্রায় পাঁচ টন চাল গোপনে বিক্রির পর পরিবহনের সময় জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের এক প্রশাসনিক কর্মকর্তার সম্পৃক্ততা পাওয়া গেছে। বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে প্রশাসন।
৩৮ মিনিট আগে