
চট্টগ্রামের কর্ণফুলীতে ‘জয় বাংলা’ বলে মিছিল করে টিকটক ভিডিও বানানোর সময় আটক ১২ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে মামলাটি হয়।
আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর ৬ নম্বর ওয়ার্ডের কালা মিয়ার দোকান এলাকা থেকে ওই ১২ জনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান (১৮), আরাফাত হোসেন (১৮), আশরাফুল জামাল (১৮), ফোরকান (১৯), মো. ইকবাল (১৯), আশিকুল ইসলাম (১৮), শরীফুল ইসলাম (১৮) ও আকিফুল ইসলাম আকিব (১৮)।
আটককৃতরা উপজেলার চরপাথরঘাটা ও চরলক্ষ্যা ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গ্রেপ্তার তরুণেরা ‘চুলকানি বাহিনী ফানি বিনোদন’ নামে একটি ফেসবুক পেজ চালান। ওই পেজে বিভিন্ন ভিডিও আপলোড করেন তাঁরা। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে রাস্তায় মিছিলের আদলে টিকটক ভিডিও বানাচ্ছিলেন। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে এবং শুক্রবার রাতে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।
জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ১২ তরুণের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ শনিবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
তবে, গ্রেপ্তার আব্দুর রহমানের পিতা জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা রাতভর থানায় ছিলাম ছেলেদের ছাড়িয়ে নিতে। কিন্তু পারিনি। ফানি ভিডিও বানিয়ে টিকটক করার দায়ে এভাবে আমাদের ছেলেদের জেলে পাঠানো হলো, যা হতাশাজনক।’

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে