
বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেট আগামীকাল ঘোষণা হতে যাচ্ছে। নগর ভবনের সভা কক্ষে বিকেল সাড়ে তিনটায় প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন এই বাজেট ঘোষণা করবেন। সিটি করপোরেশনের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
করপোরেশনের বাজেট কাম হিসাবরক্ষণ শাখা সূত্রে জানা গেছে, এবারের বাজেটটি বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ২৪তম বাজেট। এবার ২০২৬-২৭ অর্থ বছরে ৬০০ কোটি টাকার উপরে বাজেট ঘোষণা করা হবে। তাতে বাজেটের আকার গত বছরের তুলনায় প্রায় ১০০ কোটি টাকা বাড়তে পারে।
গত বছর সিটি করপোরেশনের প্রশাসক মো. রায়হান কাওছার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৫২০ কোটি ৮৬ লাখ ৯২৮ টাকার বাজেট ঘোষণা করেছিলেন। ওই সময়ে ২০২৪-২৫ অর্থ বছরের সংশোধিত বাজেট ছিল ৩৩২ কোটি ৮৩ লাখ ৭১ হাজার ৮৩৮ টাকা, যার প্রস্তাবিত বাজেট ছিল ৪৫০ কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৩২৫ টাকা।
এ দিকে এবারের বাজেটে উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে বলে করপোরেশনের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে। কারণ আগামী সিটি নির্বাচনকে ঘিরে নানা সেক্টরে বরিশাল নগরের উন্নয়নে জোর দিচ্ছে বিসিসি।

লক্ষ্মীপুরের রামগঞ্জে বিলের পানিতে ডুবে মো. মাহসিন (১০) নামে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মাহসিন উপজেলার চণ্ডীপুরের উত্তর হাজিপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ও কালুপুর মাদ্রাসার শিক্ষার্থী।
৬ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নের ভাড়ানির খালের ওপর নির্মিত একটি লোহার সেতু বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়ায় টানা দুই দিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। সেতুটি ভেঙে যাওয়ায় অন্তত চার-পাঁচটি গ্রামের সহস্রাধিক মানুষের দৈনন্দিন চলাচল ব্যাহত হচ্ছে। তবে উপজেলা প্রশাসনের নির্দেশে সেতুটি মেরামতের কা
৮ মিনিট আগে
বরিশালের মেহেন্দীগঞ্জে কালাবাদর নদীতে পণ্যবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় লঞ্চের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় দেড় শতাধিক যাত্রী। লঞ্চের যাত্রীরা জানান, জাহাজের নাবিকের কৌশলেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
১৩ মিনিট আগে
খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা ও তরুণদের খেলাধুলায় উৎসাহ দিতে পাঁচ কিলোমিটারের ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আয়োজিত এ দৌড়ে ৩০০ জনের বেশি অংশ নেন। হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
২৩ মিনিট আগে