সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে মনে করছেন ক্যাম্পাস সংশ্লিষ্টরা।
গতকাল বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
অফিস আদেশে বলা হয়, ১৪ আগস্ট অনুষ্ঠিত ডিন কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী অত্র বিশ্ববিদ্যালয়ে সব রাজনৈতিক সংগঠন এবং এর কার্যক্রমকে নিষিদ্ধ করা হলো। কোনো শিক্ষার্থী ও শিক্ষক–কর্মকর্তা–কর্মচারী কোনো ধরনের রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা থাকলে তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, কয়েক দিন ধরেই রাজনীতিমুক্ত ক্যাম্পাস, দুর্নীতিবাজ ভিসি পদত্যাগসহ কয়েক দফা দাবিতে আন্দোলন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে গতকাল ডিন কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অন্যান্য দাবি দ্রুত বাস্তবায়ন ও সিন্ডিকেট সভায় পাস করার আহ্বান জানান শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির সমন্বয়ক আজিজুল হক আজাদ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিক্ষার্থীদের স্মারকলিপির পরিপ্রেক্ষিতে রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবি ডিন কাউন্সিলের সভায় পাস হয়েছে। আমাদের অন্যান্য দাবির মধ্যে আছে গণহত্যার সমর্থক ভিসির পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি, এ ছাড়া শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার বিচার, দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়া ও ছাত্র সংসদ চালু করা।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হবে এবং সিন্ডিকেট সভায় পাস হবে। যত দিন এই দাবিগুলো আদায় হবে না তত দিন আমাদের আন্দোলন চলবে।’

বরগুনার তালতলীর টেংরাগিরি কুমির প্রজনন কেন্দ্রে নীরবে প্রতীক্ষার গল্প বয়ে চলেছে ‘টেংরা’ ও ‘ছখিনা’ নামের কুমির জুটি। ১৩ বছর ধরে তারা আশায় ডিম পাড়ে, জীবনের স্পন্দনে ছানা জন্ম দেয়। কিন্তু প্রতিবারই সেই নতুন প্রাণের আলো নিভে যায় অদৃশ্য কোনো অন্ধকারে।
৩ ঘণ্টা আগে
দেশের দ্বিতীয় সমুদ্রবন্দর মোংলায় ইনারবার খননকাজ শুরু হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে। খননকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালের ৩০ জুন। কিন্তু ডাম্পিং (খননের বালু ফেলা) জটিলতায় সেই খননকাজ চলতি বছরের ৩০ জুনের মধ্যে শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে প্রকল্পের ব্যয় ১৬৮ কোটি টাকা বেড়ে গেছে ।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে মোবাইল ফোন চুরির অভিযোগে দুই শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার ধলা এলাকায় গত ২৭ মার্চ ঘটনাটি ঘটলেও গতকাল শুক্রবার ভুক্তভোগীদের এক স্বজন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেন।
৪ ঘণ্টা আগে
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণ করা হয়। কিন্তু সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এক বছরেও চালু করা সম্ভব হয়নি এটি। ফলে সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দারা। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের বাঁশের সাঁকো দিয়ে নদ পার হতে হচ্ছে।
৪ ঘণ্টা আগে