
যশোরের কেশবপুরে ঘূর্ণিঝড়ে কৃষকের ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে আকাশে মেঘ করে হঠাৎ বৃষ্টির সঙ্গে ঘূর্ণিঝড় বয়ে যায়। এতে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের কৃষকের ব্রি-২৮ জাতের ধান পড়ে গেছে। খেতের ধান পড়ে যাওয়ায় চিটা হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
সরেজমিনে উপজেলার মূলগ্রাম, ভবানীপুর, হাবাসপোল, বেগমপুর, দোরমুটিয়া এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকের খেতের ব্রি-২৮ জাতের অধিকাংশ ধান ঝড়ে পড়ে গেছে। উপজেলার দোরমুটিয়া গ্রামের কৃষক হুমায়ূন কবির, আব্দুস সামাদ ও আব্দুল ওয়াদুদ বলেন, আকস্মিক ঘূর্ণিঝড়ে তাঁদের খেতের ধান পড়ে গেছে। পড়ে যাওয়া ধান চিটা হয়ে যাবে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, খেতের ব্রি-২৮ জাতের ধান ঝড়ে পড়ে যাওয়ার কিছু খবর এসেছে। খেত উর্বর ও বেশি সার ব্যবহার করার কারণে ধান পড়ে গেছে। তবে ধান পাকার সময় হয়ে যাওয়ায় পড়ে যাওয়া ধানে চিটা ধরার আশঙ্কা খুবই কম। এ কারণে কৃষকের ক্ষতি হওয়ার শঙ্কাও কম।

শাড়ি পরে ব্যস্ত সড়কে দুরন্ত গতিতে বাইসাইকেল চালিয়ে যাচ্ছেন এক নারী। তাঁর এমন সাইকেল চালানো দেখে হতবাক পথচারীসহ সবাই।
১৫ মিনিট আগে
লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তাঁকে লালমনিরহাট আমলি আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলা উদ্দিন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ
২৬ মিনিট আগে
মাদারীপুর সদরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ৩০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ খাবার জব্দ করা হয়েছে।
৩৫ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই পাইকারি বিক্রেতাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারে অভিযান চালিয়ে তাঁদের জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে