ঢাকার সাভারে শারমিন আক্তার লিজা (৩৬) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আমিনবাজারের বড়দেশী হাজিনগর এলাকা থেকে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে পুলিশ আটকের চেষ্টা করছে।
এ ব্যাপারে নিহত নারীর বাবা বাদী হয়ে আজ শুক্রবার সাভার থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির আল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রিপল নাইনের মাধ্যমে তথ্য পেয়ে রাত ৯টার দিকে ঘটনাস্থলে যাই। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’ তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে মনে হয়েছে হত্যার আগে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। অধিকতর তদন্ত এবং ডাক্তারি রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত করে সব বলা যাবে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটিতে সবুজ ছত্রাক (ফাঙ্গাস) পাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, নিম্নমান ও খাওয়ার অনুপযোগী বনরুটি সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
১২ মিনিট আগে
দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট নিরসন হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে ৩২ জন কর্মকর্তাসহ মোট ২৪২ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা।
৪২ মিনিট আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নারীর একসঙ্গে প্রসব করা পাঁচ নবজাতকের মধ্যে চারটির মৃত্যু হয়েছে। এখন শুধু বেঁচে আছে একটি ছেলে সন্তান। তবে জীবিত শিশুটির অবস্থায়ও আশঙ্কাজনক। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় নানা জটিলতায় এদের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
২ ঘণ্টা আগে