
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটিতে সবুজ ছত্রাক (ফাঙ্গাস) পাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, নিম্নমান ও খাওয়ার অনুপযোগী বনরুটি সরবরাহের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
জানা গেছে, উপজেলার সোনাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা বনরুটিতে সবুজ ছত্রাক দেখা যায়। বিষয়টি জানাজানি হলে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন।
বৃহস্পতিবার দুপুরে অভিভাবক মাসুদ রানা ছত্রাকযুক্ত বনরুটি নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যান। উপজেলা শিক্ষা কর্মকর্তা আখতারুল ইসলামকে বিষয়টি জানালে তিনি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলীকে ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
কয়েকজন অভিভাবক জানান, বনরুটিগুলো শিক্ষার্থীদের দুপুরের টিফিন হিসেবে বিতরণের কথা ছিল। তবে শিক্ষকরা বিতরণের আগে রুটিতে সবুজ ছত্রাক দেখতে পেয়ে সেগুলো শিক্ষার্থীদের দেননি।
সোনাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম বলেন, বনরুটিতে ছত্রাক দেখামাত্রই সেগুলো শিক্ষার্থীদের মধ্যে বিতরণ বন্ধ করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোবাশ্বের আলী বিদ্যালয় পরিদর্শন শেষে বলেন, শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা বনরুটিতে ছত্রাকের উপস্থিতি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্কুল ফিডিং কর্মসূচির বনরুটি সরবরাহকারী প্রতিষ্ঠান ইএসডিওর প্রতিনিধি মনজু আলম বলেন, বনরুটির মেয়াদ থাকা সত্ত্বেও কী কারণে এতে সবুজ ছত্রাক দেখা দিয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, এর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। শুক্রবার সকালে যশোর উপশহরের সোনালী ব্যাংকের নিজস্ব জমিতে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির...
১৫ মিনিট আগে
দীর্ঘ ১৭ বছর পর চট্টগ্রাম ওয়াসায় পদোন্নতির জট নিরসন হয়েছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে ৩২ জন কর্মকর্তাসহ মোট ২৪২ কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পদোন্নতির বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম ওয়াসা।
১ ঘণ্টা আগে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নারীর একসঙ্গে প্রসব করা পাঁচ নবজাতকের মধ্যে চারটির মৃত্যু হয়েছে। এখন শুধু বেঁচে আছে একটি ছেলে সন্তান। তবে জীবিত শিশুটির অবস্থায়ও আশঙ্কাজনক। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় নানা জটিলতায় এদের মৃত্যু হয়েছে।
২ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী ধোপাখালী এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় দ্রব্য এস্কাফ জব্দ করেছে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী বাজার এলাকায় অভিযান চালানো হয়।
৩ ঘণ্টা আগে