Ajker Patrika

রাজধানীতে গাড়িচাপায় শ্রমিক নিহত, গাড়িচালক আটক

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২: ০০
রাজধানীতে গাড়িচাপায় শ্রমিক নিহত, গাড়িচালক আটক
আটক গাড়িচালক হাসান। ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারায় ব্যক্তিগত গাড়ির চাপায় মেহেদী হাসান মিম (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িচালক হাসানকে (২০) আটক করেছে পুলিশ।

জার্মান দূতাবাসের পাশে বারিধারার ১ নম্বর সড়কের ১৪ নম্বর বাসার সামনে আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মিম নীলফামারীর ডোমার থানার সোনারায় এলাকার বাসিন্দা।

গুলশান থানা-পুলিশ জানায়, মেহেদী হাসান দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ার সময় দ্রুতগতির একটি কালো রঙের ব্যক্তিগত গাড়ি তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘটনার পর পুলিশ গাড়িটি জব্দ করেছে এবং চালক হাসানকে (২০) আটক করেছে। হাসান রাজধানীর গুলশান-১-এর ৭ নম্বর রোডের ১২ নম্বর বাসার বাসিন্দা। তাঁর বাবার নাম আব্বাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত