
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে প্রতারণার অভিযোগে তিনজনকে আটক করেছেন ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের সদস্যরা। আটক তিনজন হলেন—আবু বক্কর সিদ্দিক (৪৮), মাহমুদা খাতুন (৪০) ও মোছা. মনিকা (৩০)।
পরে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে হাসপাতালের ৬৩৭ নম্বর ওয়ার্ডের সামনে এ অভিযান চালানো হয়। শেরেবাংলা নগর থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা মামুন-অর-রশিদের নেতৃত্বে অভিযানে রোগীদের রক্তের নমুনা সংগ্রহের সময় তাঁদের আটক করা হয়।
আনসার জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিনজন হাসপাতালের বৈধ কর্মকর্তা-কর্মচারী নন বলে জানা গেছে। তাঁরা দীর্ঘদিন ধরে অসহায় রোগীদের সরলতার সুযোগ নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার প্রকৃত মূল্যের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছিলেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে বাইরের ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করিয়ে এনে রোগীদের সঙ্গে প্রতারণা করার অভিযোগও পাওয়া গেছে।
অভিযানে মামুন-অর-রশিদকে সহযোগিতা করেন পিসি মো. সাদেক হোসেন বাচ্চু ও এপিসি মো. শফিকুল ইসলাম।

কুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। এ সময় দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সংশ্লিষ্ট দুই ভবনমালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে কারও বিরুদ্ধে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি। বলেন, ‘কারও বিরুদ্ধে যখন লেখা শুরু করবেন, যার বিরুদ্ধে লেখা শুরু করবেন, তার কোনো বক্তব্য তো আপনাকে নিতে হবে।’
১৫ মিনিট আগে
গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ও সংবাদমাধ্যমে অডিও রেকর্ডটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার মধ্যে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসানকে প্রত্যাহারের আদেশ দেওয়া হলো।
১৬ মিনিট আগে
নেছারাবাদে সরকারি খাল অবৈধ দখলমুক্ত করতে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. আবু সাঈদ। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দূর করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
২৪ মিনিট আগে