Ajker Patrika

বেনাপোলে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত

বেনাপোল (যশোর) প্রতিনিধি  
বেনাপোলে বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত
ঘটনাস্থল পরিদর্শন করেছে বিজিবি। ছবি: আজকের পত্রিকা

যশোরের বেনাপোলে মাটি খননের সময় পরিত্যক্ত বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বেনাপোল পোর্ট থানাধীন বালুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

বোমা বিস্ফোরণে আহত ২ শ্রমিক। ছবি: আজকের পত্রিকা
বোমা বিস্ফোরণে আহত ২ শ্রমিক। ছবি: আজকের পত্রিকা

আহত শ্রমিকেরা হলো ওই গ্রামের কাচারিপাড়া গ্রামের বারিক সরদারের ছেলে জাকির সরদার ও নুরজাক সরদারের ছেলে আব্দুল কাদের। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও বিজিবি।

পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেছেন।

এ কর্মকর্তা জানান, শৌচাগার তৈরির গর্ত খনন করছিলেন শ্রমিকেরা। এ সময় হঠাৎ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুই শ্রমিক আহত হন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমার আলামত উদ্ধার করা হয়েছে। আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা, কী উদ্দেশ্যে বোমা রেখেছিল তদন্ত করে দেখা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, যা জানালেন নাহিদ ইসলাম

নওগাঁয় হাসপাতালের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার রক্তাক্ত লাশ

যেভাবে হত্যা করা হয় মুয়াম্মার গাদ্দাফির পুত্র সাইফকে

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের কী হবে

অনলাইন গেমের নেশা: নিষেধ করায় গভীর রাতে ৯ তলা থেকে ঝাঁপ দিল ৩ বোন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত