
পঞ্চগড় সদর উপজেলায় মোটরসাইকেলে করে ট্রাংকের ভেতর ভরে তেল নিয়ে যাওয়ার সময় তিন জারিকেন পেট্রল জব্দ করেছে স্থানীয়রা। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের পেছনে বড় একটি ট্রাংক দেখে লোকজনের সন্দেহ হয়। তারা চালককে থামিয়ে ট্রাংকটি খুলতে বললে তিনি ইতস্তত করতে থাকেন। একপর্যায়ে স্থানীয়রা ট্রাংকটি খুললে তার ভেতরে সুকৌশলে রাখা তিনটি প্লাস্টিকের জারিকেনভর্তি পেট্রল পাওয়া পায়। তেল ধরা পড়ার পর উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলে মোটরসাইকেলচালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, ‘এখানে আনুমানিক ৫০ লিটার তেল জব্দ হয়েছে। মোটরসাইকেল আরোহী আপাতত পলাতক আছেন। মোটরসাইকেল, তেলসহ আমরা এখন পাম্পে যাচ্ছি, সেখানে ন্যায্যমূল্যে আমরা তেলটা বিক্রি করব যাদের কাগজপত্র আছে, বৈধ লাইসেন্সধারী এবং ফুয়েল কার্ড আছে তাদের কাছে। তেলটা এখানকার স্থানীয় লোকজন দাবি করছে সোবহানাকা পাম্প থেকে এসেছে, এটি বোদায় অবস্থিত। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।’

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াত-সমর্থিত সম্মিলিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি পদে সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকার বিজয়ী হয়েছেন।
৫ মিনিট আগে
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, সরকারের পক্ষ থেকে কৃষকদের যে সার ও বীজ প্রণোদনা দেওয়া হচ্ছে, তা অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।
৩৫ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রামে মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করে আজ শুক্রবার (৩ এপ্রিল) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
৩৮ মিনিট আগে
ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও মৃত্যুবরণ করায় ভবনটির মালিক এ কে নাসিম হায়দার ও ক্যাপ্টেন সরদার মো. মিজানুর রহমানকে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছে।
১ ঘণ্টা আগে