
কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জামায়াত-সমর্থিত সম্মিলিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। সভাপতি পদে সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মাহাবুবুল হক খন্দকার বিজয়ী হয়েছেন। তাঁদের নেতৃত্বাধীন প্যানেল ১৫টি পদের মধ্যে ১৩টিতে জয়লাভ করে।
গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বেলা ১১টার দিকে ফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। এর মধ্যে বিএনপি-জামায়াত-সমর্থিত ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ’ প্যানেল ব্যাপক এগিয়ে থাকে। অন্যদিকে বিএনপি-সমর্থিত আরেকটি প্যানেল এবং নিরপেক্ষ ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা আওয়ামী লীগের প্যানেল উল্লেখযোগ্য সাফল্য পায়নি।
বিজয়ী প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসেন ও আবদুল বাতেন মজুমদার, ট্রেজারার পদে আবু মুছা ভূঁঞা, লাইব্রেরি সেক্রেটারি পদে মোহাম্মদ আবুল কাশেম কমল, এনরোলমেন্ট সেক্রেটারি পদে মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া এবং রিক্রিয়েশন সেক্রেটারি পদে সাইফুর রহমান (সায়েম) নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে আবুল হাসনাত হিমেল, বেলাল হোসেন, ইসমাইল হোসেন, লোকমান হোসেন ও সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন।
অন্যদিকে নিরপেক্ষ ব্যানারে অংশ নেওয়া প্যানেল থেকে সহসাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম এবং আইটি সম্পাদক পদে শাহ আলম নির্বাচিত হন। তবে বিএনপি-সমর্থিত পৃথক প্যানেলের কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।
নির্বাচনসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোট ১ হাজার ২৮৭ ভোটারের মধ্যে ১ হাজার ২৫৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে
এই সমস্যার সংকট আপনি তৈরি করেছেন। আপনি সংসদকে কার্যকর করেননি। সংসদ কার্যকর না হওয়ার কারণে আজ আন্দোলন রাজপথে গড়িয়েছে। আপনি যদি প্রথমে গণভোটের গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার বাস্তবায়ন পরিষদ করতেন, তাহলে সেই সংবিধান পরিষদে আমরা আলোচনা করতে পারতাম। কিন্তু আপনি সেটা না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা....
২ ঘণ্টা আগে