
নাটোরের উত্তরা গণভবনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে তাঁকে আটক করা হয় বলে জানিয়েছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
আটক যুবক তানিম (২৭) নাটোর শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে।
জানা যায়, আজ দুপুরে নাটোর সফরে আসেন বিমানমন্ত্রী আফরোজা খানম। পরে তিনি জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গণভবন পরিদর্শনে যান। বিকেলে গণভবনের মূল ফটকের পাশে পথসভায় বক্তব্য দেন মন্ত্রী ও হুইপ। বক্তব্য শেষে মঞ্চ থেকে নামার সময় যুবক তানিম অস্বাভাবিকভাবে তাঁদের সামনে চলে আসেন। এ সময় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তল্লাশি করে তাঁর কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করে। পরে তাঁকে সদর থানায় নিয়ে যাওয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, মন্ত্রী ও হুইপ গাড়িতে ওঠার সময় ওই যুবক তাঁদের সামনে চলে এলে তাঁকে আটক করা হয়। তাঁর কাছ থেকে উদ্ধার করা পিস্তলটি পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে খানাখন্দ আধা কিলোমিটার। তবে এই খানাখন্দই ভোগাচ্ছে। তিন মাস ধরে চলা অস্থায়ী সংস্কারের কারণে ওই অংশে যানজট লেগেই থাকছে। গতকাল শুক্রবার সকালে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজটে আটকা পড়ে শত শত যানবাহন ও হাজারো যাত্রী।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রাম শহরের যানজট নিরসনে প্রশস্ত হচ্ছে শাপলা চত্বর। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন শাপলা চত্বরের পূর্ব প্রান্তের বর্ধিত অংশের প্রায় ১৫ ফুট স্থান নিয়ে চত্বরটি প্রশস্তকরণ কাজ শুরু করেছে সড়ক বিভাগ ও পৌর প্রশাসন।
৪ ঘণ্টা আগে
নওগাঁর বদলগাছীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি পাকা সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পের নকশায় পুরো সড়ক অন্তর্ভুক্ত থাকলেও বাস্তবে শেষ প্রান্তের প্রায় ৫০ মিটার অংশ নির্মাণ করা হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
দীর্ঘমেয়াদি বিষণ্নতা, সম্পর্কের টানাপোড়েন, পারিবারিক সংকট, একাকিত্ব, ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বাড়ছে মানসিক সংকট। এতে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার প্রবণতাও ধারাবাহিকভাবে বাড়ছে।
৪ ঘণ্টা আগে