
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখার উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ১২০০ নবীন শিক্ষার্থীকে বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রংপুর নগরীর গুঞ্জন মোড়ে অবস্থিত রূপকথা থিম পার্ক ও কনভেনশন হলে এ আয়োজন চলে।
এতে প্রত্যেক নবীন শিক্ষার্থীর জন্য উপহার হিসেবে আল-কোরআন, ব্যাগ, কলম, চাবির রিং ও বই দেওয়া হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবন, ক্যারিয়ার পরিকল্পনা ও ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনা দেন অতিথিরা।
বেরোবি শাখা শিবির সভাপতি রাকিব মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ হোসাইন আহমদ মেহেদী।
নবীন শিক্ষার্থী সাদিয়া সুলতানা জিম বলেন, ‘আগে শিবিরের কথা শুনলে ভয় লাগত, মনে হতো তারা রগ কাটবে। কিন্তু তারা আসলে একদম ভিন্ন। তারা সব নিয়মকানুন মেনে চলে। আজকে বুঝতে পারলাম শিবির মানে ডিসিপ্লিনের মধ্যে থাকা।’
আরেক নবীন শিক্ষার্থী জসিম মিয়া বলেন, ‘এই নবীনবরণ প্রোগ্রামে শিবিরের পক্ষ থেকে আমাদের ক্যারিয়ার গাইডলাইন দিয়েছে। পাশাপাশি ২২টি বিভাগের শিক্ষার্থীদের একসঙ্গে বরণ করে নিয়েছে। এটা প্রশংসনীয় উদ্যোগ।’
প্রধান অতিথি শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘অনেকেই বলে বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ কোনো ম্যাটার করে না। এটা মারাত্মক ভুল কথা। সিজিপিএ অন্তত ৩ দশমিক ৫-এর ওপরে থাকলে পৃথিবীর সব জায়গায় আপনার জন্য দরজা খোলা। অক্সফোর্ড কিংবা ক্যামব্রিজে যান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের কাছে দুটোই সমান।’
সাদ্দাম বলেন, ‘আমরা রাজনীতির ধারা পাল্টে দিতে চাই। বাংলাদেশে কখনো চাঁদাবাজি করা ছাত্রদের কাজ হবে না। সমালোচকরা মনে করেন মারামারি, চাঁদাবাজি আর দখলবাজি করাই ছাত্র সংগঠনের কাজ।’
বেরোবি শাখা শিবিরের সভাপতি রাকিব মুরাদ বলেন, ‘আমাদের নবীন ভাইবোনদের নিয়ে আজকের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ক্যারিয়ার ও বিশ্ববিদ্যালয়ের জীবন সম্পর্কে সঠিক নির্দেশনা দেওয়া। তাঁদের স্বপ্নটা যেন পূরণ করতে পারেন।’

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রায় এক কিলোমিটার দীর্ঘ জাতীয় ও দলীয় পতাকা রাস্তার পাশে মেলে ধরা হয়।
১ সেকেন্ড আগে
‘আমরা যতটা বুঝতে পারছি, আওয়ামী লীগ ও শেখ হাসিনা ডিসেম্বরে মাঠে নামতে চায়। জামায়াতের আমিরও ডিসেম্বর থেকে সরকার পতনের জন্য মাঠে নামতে চান। ৯৬-এর অপশক্তি আওয়ামী লীগ ও জামায়াত বিএনপি সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত করছে।’
১৮ মিনিট আগে
দেশের প্রতিটি মানুষের কাছে নিরাপদ ও সুপেয় পানি পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। কোনো মানুষ বা এলাকা যেন নিরাপদ পানি সরবরাহের বাইরে না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
৩৬ মিনিট আগে
সকালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায় রাফি। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উত্তেজিত স্বজন ও স্থানীয় কয়েকজন ব্যক্তি চিকিৎসকের কক্ষে ঢুকে...
৪১ মিনিট আগে