
ভোলার মনপুরায় ধর্ষণ মামলার পলাতক আসামি মো. সাইদুর রহমানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান মনপুরার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ইউনুছের ছেলে।
র্যাব-৮ ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার বি. এম. তানজীমুল ইসলাম আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ২৫ জুন এক গৃহবধূকে (২৭) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে সাইদুরের বিরুদ্ধে। পরে ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মনপুরা থানায় মামলা হয়। ঘটনার পর থেকেই র্যাব ছায়া তদন্ত শুরু করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কাজের কথা বলে এক নারী ওই গৃহবধূকে তাঁর ঘরে ডেকে নেন। পরে তিনি বাইরে গেলে সাইদুর ওই ঘরে প্রবেশ করে ধর্ষণ করেন বলে অভিযোগ। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা তাঁকে আটক করলেও পরে বিষয়টি মীমাংসার কথা বলে ছেড়ে দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পরে মামলা করতে গেলে থানা মামলা না নেওয়ায় ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগ করেন। আদালতের নির্দেশে গত ৬ জুলাই মনপুরা থানায় সাইদুর রহমান ও মাইনুর বেগমকে আসামি করে মামলা করা হয়।

নারায়ণগঞ্জের আড়াইহাজারে লোডশেডিং নিয়ে ফেসবুক পোস্ট শেয়ার করায় আরাফাত হোসেন নামে এক তরুণকে মারধর ও বিকাশে ২০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগ না পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।
১৩ মিনিট আগে
কুমিল্লার লালমাই পাহাড়ের সাদ্ধের মুড়া এলাকায় দশম শ্রেণির এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় মো. সাকিব নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। অন্য অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
৩২ মিনিট আগে
রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। তাঁর দাবি, ঘটনার পর ‘আস্থা পোশাক শিল্প’ বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত প্রায় চার হাজার নারী শ্রমিকের কর্মসংস্থান অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ তাঁর।
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলার লিটক্রে সীমান্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ঠিকাদারের একটি জিপ উল্টে চালক মো. দেরাজ মিঞা নিহত হয়েছেন। দুর্ঘটনায় তিন ঠিকাদার আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে