
রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের জরুরি বিভাগের ১৬ তলা ছাদ থেকে লাফিয়ে দিপু সুলতান রাসেল (৪২) নামে এক ব্যক্তি মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যাবেলায় বারডেম হাসপাতালে ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপপরিদর্শক (এসআই) নাঈম উল ইসলাম বলেন, বারডেম হাসপাতালের স্টাফদের মাধ্যমে জানতে পেরেছি দিপু সুলতান নামে ওই ব্যক্তি ছাদ থেকে লাফ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
এসআই আরও বলেন, ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, তাঁদের স্থানীয় বাড়ি পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায়। আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে। কেন তিনি আত্মহত্যা করেছে এখন পর্যন্ত জানা যায়নি।

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৩৭ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
৪১ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
১ ঘণ্টা আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
১ ঘণ্টা আগে