
নোয়াখালীর হাতিয়ার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে এ ঘটনার পর ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুপুরে উপজেলার তমরদ্দি জোড়খালী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ওই সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা চলছিল।
সভা শেষ হওয়ার কিছু আগে শ্রেণিকক্ষে থাকা এবং বিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘোরাফেরার সময় কয়েকজন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিস দাস বলেন, ১০ জনকে হাসপাতালে আনা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিভাবক মাহেরুল ইসলাম বলেন, ‘আজকে তৃতীয় দিনের মতো এমন ঘটনা ঘটলো। এর আগে আরও দুই দিন একইভাবে বিদ্যালয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে। আজকে এ বিষয়ে অভিভাবক ও শিক্ষকদের মতবিনিময় সভা চলছিল। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই প্রতিবারের মতো আজকেও ছাত্রছাত্রীরা অজ্ঞান হয়ে পড়ে।’
মাহেরুল ইসলাম বলেন, এ নিয়ে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সবাই তাঁদের সন্তানদের অন্য স্কুলে দেওয়ার চিন্তাভাবনা করছেন।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত ঘটনার কারণ বলা যাচ্ছে না।
এর আগে গত ৭ সেপ্টেম্বর ও ১৪ সেপ্টেম্বর একই বিদ্যালয়ে ৪৮ জন শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটে।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দী ওরফে গ্রেনেড বাবুকে পদ থেকে বরখাস্ত করা হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
৭ মিনিট আগে
মৌলভীবাজারের জুড়ীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছে দুই শিশু। আজ বুধবার দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে আমতৈল গ্রামের অমল দাসের ছেলে অনন্য দাস (৮) এবং শ্রীমঙ্গলের ভৈরব বাজার এলাকা থেকে আসা তার খালাতো ভাই নারায়ণ দাসের...
১১ মিনিট আগে
ভারতে বিভিন্ন সময় পাচারের শিকার ১৮ জন বাংলাদেশি নারী-পুরুষ ও শিশুকে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফেরত আনা হয়েছে। তাঁরা খুলনা, সাতক্ষীরা, গাইবান্ধা, নরসিংদী, বরিশাল, যশোর, গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার বাসিন্দা।
১৩ মিনিট আগে
মাদক শনাক্তকরণে ডোপ টেস্টের উদ্যোগের খবর পাওয়ার পর গত দুই দিন ধরে চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার তাঁর বাসায় পুলিশ সদস্যরা গেলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বরও মঙ্গলবার...
১৫ মিনিট আগে