
সিরাজগঞ্জে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২২ জন। এ নিয়ে জেলায় হামের উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ১ হাজার ৪৪২ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, শুক্রবার (৩ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ২১ জন এবং একটি বেসরকারি হাসপাতালে একজন রোগী ভর্তি হয়েছেন।
দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৯ জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৪১০। এরপর ৩০ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত পাঁচ দিনে নতুন করে ভর্তি হয়েছেন আরও ৯০ জন। সে হিসাবে এ সময়ে প্রতিদিন গড়ে ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে সংক্রমণের চাপ এখনো পুরোপুরি কমেনি বলে স্বাস্থ্যসংশ্লিষ্টদের ধারণা।
বর্তমানে আক্রান্ত ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহীর মোহনপুরে সাড়ে তিন বছরের এক শিশুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী দারাজ মৃধার বিরুদ্ধে। শুক্রবারের ঘটনার পর শনিবার শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
১ মিনিট আগে
বান্দরবানের থানচি উপজেলায় সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র, ৫৫টি গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। পরে তাকে থানচি থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (৪ জুলাই) দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বিষয়টি নিশ্চিত করেন।
৮ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কের শাহা ব্রিকস ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
১২ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে প্রেমিকের সহযোগিতায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহযোগিতার অভিযোগে আবির তালুকদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত অটোরিকশাচালক জয় মিয়া পলাতক, তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
১৪ মিনিট আগে