Ajker Patrika

পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
পানির ন্যায্য হিস্যা দিয়ে নিজেকে বন্ধুপ্রতিম দেশ প্রমাণ করবে ভারত: পানিসম্পদ প্রতিমন্ত্রী
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: আজকের পত্রিকা

আগামী ১২ ডিসেম্বর মেয়াদ শেষ হতে যাওয়া ফারাক্কা চুক্তি নবায়ন এবং অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মাধ্যমে ভারতকে প্রকৃত বন্ধুত্বের প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় দ্বিতীয় করতোয়া সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘ফারাক্কা চুক্তি আগামী ১২ ডিসেম্বর শেষ হবে। আমরা ইতিমধ্যে আমাদের সরকারের পক্ষ থেকে এবং পানিসম্পদ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্নভাবে আমাদের প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে কলকাতায় টেকনিক্যাল কমিটির একটি সভা হয়েছে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে যে চুক্তি করেছিলেন, পানি পাওয়ার ক্ষেত্রে সেই গ্যারান্টি ক্লজ সামনে রেখে ফারাক্কা চুক্তি নবায়ন ও বাস্তবায়ন করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, গ্যারান্টি ক্লজসহ ন্যায্য পানি বণ্টন নিশ্চিতের মাধ্যমেই ভারতের বন্ধুত্বের প্রমাণ দেওয়া সম্ভব।

ফারাক্কা ছাড়াও সীমান্তজুড়ে বিস্তৃত আরও ৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা এবং নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ভারতের ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করেন তিনি।

পরিদর্শনকালে পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত