Ajker Patrika

সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে স্কুলছাত্র

পঞ্চগড় প্রতিনিধি
আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ২০: ০৯
সাপের কামড় খেয়ে সেই সাপ নিয়েই হাসপাতালে স্কুলছাত্র
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি স্কুলছাত্র মুরশেদ হাসান। ছবি: আজকের পত্রিকা

ধানখেতে কাজ করতে গিয়ে সাপের কামড় খায় ১৪ বছরের কিশোর মুরশেদ হাসান। তবে সাপের কামড়ে আতঙ্কিত না হয়ে উল্টো লাঠির আঘাতে সাপটিকে মেরে ফেলে সে। পরে মৃত সাপটি নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে হাজির হয় নবম শ্রেণির এই শিক্ষার্থী।

আজ মঙ্গলবার বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার এ ঘটনা ঘটে। কিশোর মুরশেদ হাসান উপজেলার বড়শশী ইউনিয়নের নাওতারি প্রধানপাড়া গ্রামের আসাদু জামানের ছেলে। সে বড়শশী উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ধানখেতে যাওয়ার পর একটি দাঁড়াশ সাপ মুরশেদকে কামড় দেয়। এ সময় সে লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলে। পরে মৃত সাপটি সঙ্গে নিয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

মুরশেদের বাবা আসাদু জামান বলেন, ‘বাসায় এসে দেখি, আমার ছেলে হাতে সাপ নিয়ে এসেছে। পরে জানতে পারি, ধানখেতে সাপটি তাকে কামড় দিয়েছে। এরপর দেরি না করে সাপসহ তাকে হাসপাতালে নিয়ে আসি।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুদীপা বলেন, সাপে কাটা এক শিক্ষার্থী হাসপাতালে এসেছে। প্রাথমিকভাবে তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সে সুস্থ আছে। প্রয়োজন হলে তাকে অ্যান্টিভেনম দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত