
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটির নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. মোশাররফ হোসেন। তিনি ১৮৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন পেয়েছেন মাত্র ৪৩টি ভোট।
আজ শনিবার রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসার কারা কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ‘বিগত ১০ বছর পর বিএফএর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি পক্ষ নির্বাচন বানচাল করতে রিট করেছিলেন, আদালত তা খারিজ করে দিয়েছে।’
মোশাররফ হোসেন বলেন, ‘ডিলার ও কৃষকদের কল্যাণের জন্যই বিএফএ কাজ করে। আমি এ খাতের প্রতিবন্ধকতাগুলো দূর করে সম্মিলিতভাবে কাজ করব।’
বিএফএর সেক্রেটারি রিয়াজ আহমেদ জানান, সারা দেশে সংগঠনটির ৪ হাজার ২০০ ভোটার রয়েছে। এর মধ্যে ২ হাজার ৬২ জন ভোটার শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। এ ছাড়া সংগঠনের ৩৩টি পদের মধ্যে দেশের ৪টি বিভাগীয় অঞ্চল থেকে ইতিমধ্যে ৩১ জন নির্বাচিত হয়েছেন। বাকি দুই পদে আজ ভোটগ্রহণ হয়েছে। ভোটে পরিচালক (অর্থ) নির্বাচিত হয়েছেন মো. আলাউদ্দিন চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক পেয়েছেন মাত্র ৯৫ ভোট।
এ দিকে গতকাল শুক্রবার (১০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে মোর্শেদ মিলটন বিএফএর ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে গভীর উদ্বেগ, হতাশা ও অসন্তোষ প্রকাশ করেন। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সব সদস্যের সমান অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি বলেও অভিযোগ ছিল তাঁর।

নতুন আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে বহিরাগতদের নিয়ে মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের স্মৃতিসৌধে শ্রদ্ধা প্রদর্শন করে।
৮ মিনিট আগে
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় লুডু খেলাকে কেন্দ্র করে হাতুড়ি পেটায় মো. শাকিল (২৫) নামে এক যুবক মারা গেছেন। শনিবার বিকেলের দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শাকিল জালিরচর গ্রামের শাহাজান পন্ডিতের ছেলে এবং অভিযুক্ত সাইফুল একই গ্রামের...
১২ মিনিট আগে
ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইটাংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি তিন ‘শ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয়, হাতিটিকে...
২০ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতনামা যুবক ও অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার নিমতলা রেলস্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
৪২ মিনিট আগে