
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় তদন্তে আন্তরিকতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। আজ সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে তারা এ মন্তব্য করেন।
বক্তারা বলেন, এখন পর্যন্ত কোনো সরকারই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করতে আগ্রহ দেখায়নি। তাঁরা দাবি করেন, সরকার চাইলে এত দীর্ঘ সময় লাগার কথা নয়। ইতিমধ্যে তিনটি সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সাগর-রুনি হত্যার বিচারে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
সাংবাদিক নেতারা আরও বলেন, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১২৫ বার পেছানো হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক এবং নজিরবিহীন। এত গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর একটি হত্যা মামলার তদন্তে এতবার সময় বৃদ্ধি পাওয়ার উদাহরণ খুবই বিরল বলেও তারা উল্লেখ করেন। তাদের মতে, সরকার যদি আন্তরিক হতো, তবে এ ধরনের দীর্ঘসূত্রতা দেখা যেত না।
বক্তারা নতুন সরকারের প্রতি হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান এবং এ বিষয়ে স্মারকলিপি দেওয়ার পাশাপাশি আন্দোলনেরও ইঙ্গিত দেন। তাঁরা আরও জানান, এখন পর্যন্ত চারটি সংস্থাকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু কেউই প্রতিবেদন জমা দিতে পারেনি। আসলে আন্তরিকতার ঘাটতি থাকায় আজও এ হত্যাকাণ্ডের বিচার পাওয়া যায়নি। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
ডিআরইউয়ের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন, ডিআরইউয়ের সিনিয়র সদস্য মশিউর রহমান, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশাহসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
উল্লেখ্য, ২০১২ সালে রাজধানীর নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের তদন্ত এখনো শেষ হয়নি।

নেত্রকোনার কেন্দুয়ায় রফিকুল ইসলাম (৫০) নামে এক আইনজীবীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় হামলাকারীদের কোপে তাঁর বড় ভাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানও জখম হন।
২ মিনিট আগে
জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ তাঁকে ৬ মাসের জামিন দিয়ে
৬ মিনিট আগে
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর ঘটনায় তাঁকে ধাক্কা দেওয়া প্রাইভেট কারের চালক মো. আহাদ শেখ সৈকতকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (৬ এপ্রিল) বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। খুলনা মহানগরীর অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এ তথ্য...
৮ মিনিট আগে
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দীর্ঘ ১০ বছর পর তদন্তে নতুন অগ্রগতির ইঙ্গিত মিলেছে। আজ সোমবার আদালত মামলার তিন সন্দেহভাজন ব্যক্তির ডিএনএ পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।
২৬ মিনিট আগে