
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহোদর দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাঁরা দুজন স্থানীয় বিএনপির নেতা। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বুধবার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই দুই বিএনপি নেতা হলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রউফ ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল। আবদুর রউফ ও আবদুল জলিল সম্পর্কে আপন ভাই। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে পুরোনো দ্বন্দ্ব রয়েছে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আবদুর রউফ পক্ষের আবুবক্কর সিদ্দিক, মফিজুল ইসলাম, ইয়ানবী, বাবুল হোসেন ও রফিকুল ইসলাম এবং আবদুল জলিল পক্ষের সবুর খান ও আব্দুল লতিফ। তাঁদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে আধিপত্য ও রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায় এবং পিরোজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে।
বিএনপি নেতা আবদুর রউফের অভিযোগ, এর আগেও প্রতিপক্ষের লোকজন তাঁর অনুসারীদের বাড়িঘরে আগুন দিয়েছেন এবং তাঁকে হত্যার চেষ্টা করেছেন। আজ তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। সেখানে তাঁকেসহ তাঁর নেতা-কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আবদুল জলিল। তাঁর দাবি, পূর্বশত্রুতার জেরে তাঁর এক অনুসারীর ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করেন। পরে জলিলকেও দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে মারধর করা হয়। তাঁর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন বলে দাবি করেন তিনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি। পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ। অভিযোগ পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকা জমি দখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে শোকজ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি এ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
৫ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারীতে বিরোধ মীমাংসার জন্য ডেকে নিয়ে এক নারীকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হোসেন আলী নামের সাবেক এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় আজ রোববার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী। অভিযুক্ত হোসেন আলী উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর ফকিরটারী গ্রামের বাসিন্দা।
৬ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতের মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে কারাগারে পাঠানো হয়েছে।
৭ মিনিট আগে
চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে ধ্বংসের জন্য নেওয়ার পথে বিপজ্জনক রাসায়নিক বহনকারী একটি কাভার্ড ভ্যানে কাঁচপুর এলাকায় আগুন লাগে। পুলিশ বলছে, ইঞ্জিন থেকে আগুনের সূত্রপাত হতে পারে। রাসায়নিক রাখা ড্রামগুলো অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
১০ মিনিট আগে