
মজুরি কমিশন বাস্তবায়নসহ তিনদফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিকেরা। এর অংশ হিসেবে আজ মঙ্গলবার সকালে তাঁরা চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে ফটক সভা করেছেন। আগামী বৃহস্পতিবার (২৩ জুলাই) পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে এ আন্দোলন চলবে বলে জানান শ্রমিকেরা।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের দাবিনামা আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগেও এ আন্দোলন চলছে। আজ মঙ্গলবার ফটক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসুদ রানা।
শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে—সব চিনিকলে কর্মরত মৌসুমি শ্রমিকদের মধ্যে থেকেই যোগ্য শ্রমিক-কর্মচারীদের নিয়ে অভ্যন্তরীণভাবেই স্থায়ী পদে সমন্বয় করতে হবে। পাশাপাশি পাঁচ বছর কিংবা দশ বছর পর পর পদোন্নতি দিয়ে দক্ষ জনবল তৈরি করতে হবে। গত বছরের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার পে-কমিশনের মতো শ্রমিকদের জন্যও মজুরি কমিশন বাস্তবায়ন করতে হবে।
রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ রানা বলেন, চিনিকলে বেশিরভাগ শ্রমিকদের সারাবছর কাজ থাকে না। তাঁরা মৌসুমের কয়েকমাস সামান্য মজুরিতে কাজ করেন। কাজ করতে করতে তাঁরা দক্ষ হয়ে ওঠেন। কিন্তু স্থায়ী পদে তাঁদের নিয়োগ দেওয়া হয় না। দক্ষতা বিবেচনায় নিয়ে এই শ্রমিকদেরই স্থায়ী পদে নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কাজ করেও শ্রমিকেরা কিছু পাচ্ছেন না। এমন বৈষম্য চলতে পারে না। তাই শ্রমিকদের জন্যও মজুরি কমিশন গঠন করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এটি করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
চিনিকলের শ্রমিক শরিফুল ইসলামের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক
রফিকুল ইসলাম ভাদু, সহসভাপতি কামাল হোসেন, সুপারভাইজার তোফাজ্জল হোসেন, আব্দুল খালেক প্রমুখ।

রাজশাহীতে চোর সন্দেহে দুই তরুণকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। যিনি তাদের নির্যাতন করছিলেন তাঁকে ওই সময় ছুরিকাঘাত করা হয়েছে। পরে দুই তরুণকে পুলিশে দেওয়া হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নগরের গৌরহাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে নগরের বোয়ালিয়া থানায় ওই দুই তরুণসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
৩ মিনিট আগে
নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে ময়মনসিংহ র্যাব-১৪-এর সদর কোম্পানি কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন বাবা-মা। দীর্ঘদিন ধরে চলা নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছেলেকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত রাজু মিয়া (৩৩) গোয়াতলা বন্দর এলাকার আব্দুছ ছালামের ছেলে।
১৬ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে বসতবাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে নিয়ে যাওয়ার দাবি করেছেন ভুক্তভোগীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পাঁচলটিয়া গ্রামের মো. আব্দুস সামাদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে