
রাজধানীর ডেমরায় দুটি বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করার ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার তাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন নরসিংদীর শিবপুর থানার দুলালপুর গ্রামের জুয়েল ভূঁইয়া ওরফে ওস্তাদ জুয়েল (২৭) ও ডেমরার সারুলিয়ার নিঝুমবাগ এলাকার মো. আরিফ (২৪)।
এর আগে বোমা উদ্ধারের ঘটনায় গতকাল রোববার রাতে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এসআই মো. পলাশ আলী সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। এতে গ্রেপ্তার দুজনসহ অজ্ঞাতনামা ৫-৬ জনকে আসামি করা হয়েছে। এরপর আজ দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে হাজির করে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট।
মামলার তদন্ত কর্মকর্তা ও এটিইউর এসআই মো. রফিকুল ইসলাম বলেন, শুনানি শেষে আদালত জুয়েলের তিন দিন ও আরিফের বিরুদ্ধে দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা তাইফুর রহমান বলেন, রোববার রাত সাড়ে ৮টার দিকে ডেমরার নিঝুমবাগ গরিবে নেওয়াজ মসজিদসংলগ্ন গিরিঙ্গির মোড়ের রাস্তা থেকে দুটি বোমা উদ্ধার করা হয়। এরপর ঘটনাস্থলে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা বোমা দুটি নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তা কর্মকর্তাকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
১৭ মিনিট আগে
আমার কথা বা ব্যবহারে কেউ কোনো কষ্ট পেয়ে থাকলে আমাকে সবাই ক্ষমা করে দিয়েন। আমি অনেক খারাপ একটা পরিস্থিতির মধ্যে জীবন পার করতেছি, আমার দ্বারা আর বেঁচে থাকা সম্ভব না। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না বা কাউকে যেন দোষারোপ করা না হয়—সবার কাছে আমার অনুরোধ থাকল। এখন সবাই সুখে-শান্তিতে থাকুক।
২৯ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি বাজারে দোকানঘরসহ ৭ দশমিক ২৫ শতাংশ জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বেড়বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন স্থানীয় বাসিন্দা এস এ শাহীন।
৩৪ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪১ মিনিট আগে