
দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন নেত্রকোনার বারহাট্টা থানার পুলিশ কনস্টেবল সেকুল মিয়া। চাকরিজীবনের শেষ কর্মদিবসে সহকর্মীদের ভালোবাসায় ফুলসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয় তাঁকে।
আজ মঙ্গলবার দুপুরে বারহাট্টা থানা প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।
অনুষ্ঠানে ওসি চম্পক দামের পাশাপাশি উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. আব্দুল কাদির, মো. আরিফুল ইসলাম, মো. মাহবুব সোবহান, মো. মেহেদী হাসানসহ থানার সব পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। সহকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে সেকুল মিয়ার দীর্ঘ কর্মজীবনের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।
পুলিশ সূত্রে জানা যায়, সেকুল মিয়া ২০০১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগদান করেন। দীর্ঘ চাকরি জীবনে দেশের বিভিন্ন থানায় নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শেষ পর্যায়ে তিনি বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও এলাকায়।
বিদায়ী কনস্টেবল সেকুল মিয়া বলেন, ‘স্যারদের দেওয়া এই বিদায়ী সংবর্ধনা আমার জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমাকে এভাবে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হবে, তা কখনো কল্পনাও করিনি।’
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম বলেন, ‘দীর্ঘ কর্মজীবনের অবসানকে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন। বিদায়ের মুহূর্তে তাঁর মুখে হাসি ফোটাতে পেরে আমরাও আনন্দিত। ভবিষ্যৎ জীবনের জন্য তাঁর সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করছি।’

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
২ ঘণ্টা আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
৪ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৪ ঘণ্টা আগে